Skip to main content

Posts

Showing posts with the label রসায়নবিদ্যা VSQ

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন

দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন  বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে?   Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q.  বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?   Α.  ৭৮.০৯%. Q.  বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?   Α.  ২০.৯৫%. Q.  বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত?   Α.  ০.৯৩%. Q.  বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?   Α.  ০.০৩%. Q.  বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়?   Α.  ছয়টি. Q.  ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত?   Α.  প্রায় ১৬-১৮ কিমি. Q.  উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়?   Α.  বায়ুর চাপ কমে যায়. Q.  ট্রপোপজ কাকে বলে?   Α.  ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q.  স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত?   Α.  ২০ থেকে ৪৫ কিমি পর্যন...

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৪

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ চালকোসাইট ও স্পাইনেল কোন্ সংশ্লিষ্ট ধাতুর লেখো। উত্তর:  চালকোসাইট—কপার। স্পাইনেল—অ্যালুমিনিয়াম। প্রশ্ন:২ চুনে জল দিলে কি পাওয়া যায় ? উত্তর:  চুনে জল দিলে কলিচুন পাওয়া যায়। প্রশ্ন:৩ নাইট্রোজেনঘটিত একটি অজৈব সারের নাম লেখো।  উত্তর:  নাইট্রোজেনঘটিত একটি অজৈব সারের নাম হল অ্যামোনিয়াম সালফেট।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৩

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ কোন্ অ্যাসিডকে উত্তপ্ত করলে লালচে-বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় ? উত্তর:  নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করলে লালচে-বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। প্রশ্ন:২ কোন্ অ্যাসিডকে অয়েল অব্ ভিট্রিয়ল বলা হত ? উত্তর:  সালফিউরিক অ্যাসিডকে অয়েল অব্ ভিট্রিয়ল বলা হত। প্রশ্ন:৩ কাইসেরাইট, ও বক্সাইট কোন্ সংশ্লিষ্ট ধাতুর লেখো। উত্তর:  কাইসেরাইট—ম্যাগনেশিয়াম। বক্সাইট—অ্যালুমিনিয়াম।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ ব্লিচিং পাউডারকে খোলা বায়ুতে রেখে দিলে একটি উগ্র গন্ধের গ্যাস নির্গত হয়—কী ঘটে ব্যাখ্যা করো। উত্তর:  ব্লিচিং পাউডারকে খোলা বাতাসে রাখলে এটি বাতাসের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে। ফলে ব্লিচিং পাউডার থেকে উগ্র গন্ধযুক্ত ক্লোরিন গ্যাস নির্গত হতে থাকে। প্রশ্ন:২ তুঁতের রাসায়নিক নাম কী ? উত্তর:  তুঁতের রাসায়নিক নাম কপার (II) সালফেট পেন্টাহাইড্রেট। প্রশ্ন:৩ কলিচুনের রাসায়নিক নাম কী ? উত্তর:  কলিচুনের রাসায়নিক নাম ক্যালশিয়াম হাইড্রক্সাইড।

[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১

রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন প্রশ্ন:১ কোন্ আকরিক থেকে তামা নিষ্কাশন করা হয় ? উত্তর:  কপার পাইরাইটিস্ আকরিক থেকে তামা নিষ্কাশন করা হয়। প্রশ্ন:২ কোন্ ধাতুর ওপর উত্তপ্ত অবস্থায় HNO₃ বাষ্প চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয় ? উত্তর:  উত্তপ্ত কপারের ওপর দিয়ে HNO₃ বাষ্প চালনা করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। প্রশ্ন:৩ ইস্পাত ও পেটা লোহার মধ্যে কোন্‌টিতে কার্বন বেশি থাকে ? উত্তর:  ইস্পাত ও পেটা লোহার মধ্যে ইস্পাতে বেশি কার্বন থাকে।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৯

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ? উত্তর:  পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের যে সমস্ত ইলেকট্রন রাসায়নিক মিলনে অংশ নেয়, তাদের যোজ্যতা-ইলেকট্রন বলে। প্রশ্ন:২ একটি পরমাণুর K কক্ষে 2 টি, L কক্ষে 8 টি এবং M কক্ষে 1 টি ইলেকট্রন আছে। পরমাণুটির পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত ? পরমাণুটির যোজ্যতা কত ? মৌলটির ভরসংখ্যা 23 হলে নিউট্রন সংখ্যা কত ? পরমাণুটি থেকে 1 টি ইলেকট্রন সরিয়ে নিলে পরমাণুটির কী পরিবর্তন হবে ? উত্তর:  পরমাণুটির মোট ইলেকট্রন সংখ্যা= 2+8+1=11 ∴ পরমাণুটির প্রোটন সংখ্যা=11; সুতরাং, পরমাণুটির পারমাণবিক সংখ্যা=11 যেহেতু পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা 1 টি, অতএব পরমাণুটির যোজ্যতা=1। পরমাণুটির নিউট্রন সংখ্যা=ভরসংখ্যা–প্রোটন সংখ্যা=23–11=12 পরমাণুটি থেকে 1 টি ইলেকট্রন সরিয়ে নিলে কেন্দ্রক-এ 1 টি প্রোটনের আধিক্যের জন্য পরমাণুটি 1 একক ধনাত্মক আধানবিশিষ্ট ক্যাটায়নে পরিণত হবে।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৮

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ 56g নাইট্রোজেন=কত g.mol নাইট্রোজেন ? উত্তর:  আমরা জানি, 28 g N2=1 g.mol N2 ∴  56g নাইট্রোজেন= 2 g.mol নাইট্রোজেন। প্রশ্ন:২ 12g কার্বনে পরমাণুর সংখ্যা কত ? উত্তর:  কার্বনের পারমাণবিক গুরুত্ব 12। ∴ 12g কার্বনে পরমাণুর সংখ্যা 6.023×10²³। প্রশ্ন:৩ 4 mol অ্যামোনিয়া বলতে কত ওজনের অ্যামোনিয়াকে বোঝায় ? উত্তর:  অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব=17 অর্থাৎ 1 mol অ্যামোনিয়ার ওজন=17g। ∴ 4 mol অ্যামোনিয়ার ওজন=17×4 = 68g।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৭

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় কতগুণ ভারী ? উত্তর:  একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় 1839 গুণ ভারী। প্রশ্ন:২ কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে কী বলে ? উত্তর:  কোনো মৌলের পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে ওই মৌলের ভরসংখ্যা বলে। প্রশ্ন:৩ প্রোটনের তড়িদাধানের প্রকৃতি কী ? উত্তর:  প্রোটন ধনাত্মক তড়িত্যুক্ত কণা।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৬

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ আর্গন গ্যাসের পারমাণবিকতা কত ? উত্তর:  আর্গন গ্যাসের পারমাণবিকতা 1। প্রশ্ন:২ 1 mol অক্সিজেনের ওজন কত ?  উত্তর:  1 mol অক্সিজেনের ওজন 32 g। প্রশ্ন:৩ পরমাণুবাদের জনক কোন্ বিজ্ঞানী ? উত্তর:  পরমাণুবাদের জনক হলেন বিজ্ঞানী ডালটন।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৫

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ নিউক্লিয়ন কী ? উত্তর:  নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন কণা দ্বারা গঠিত হওয়ায় এদের একত্রে নিউক্লিয়ন বলে। প্রশ্ন:২ কোন্ পরমাণুর কেন্দ্রক-এ নিউট্রন নেই ? উত্তর:  সাধারণ হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রক-এ নিউট্রন নেই। প্রশ্ন:৩ আয়ন ও পরমাণুর মধ্যে কোন্‌টি অধিক সুস্থিত এবং কেন ? উত্তর:  আয়ন ও পরমাণুর মধ্যে আয়ন বেশি সুস্থিত। কোনো মৌলের পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জনের দ্বারা আয়নে পরিণত হয় তখন আয়নটি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাই আয়নটি সুস্থিত হয়।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৪

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ গ্যাসের অণুগুলি কি সর্বদা স্থির থাকে ? যদি না থাকে তবে ওদের বেগের পরিমাণ কখন বাড়ে ? উত্তর:  গ্যাসের অণুগুলি স্থির থাকে না, সর্বদা ইতস্তত গতিশীল অবস্থায় থাকে। উষ্ণতা বাড়লে গ্যাস-অণুগুলির গতিবেগ বাড়ে। প্রশ্ন:২ n গ্রাম-অণু গ্যাসের সমীকরণটি লেখো। উত্তর:  গ্যাসের অবস্থার সমীকরণটি হল—pV=nRT; যেখানে p গ্যাসের চাপ, V গ্যাসের আয়তন, T পরম স্কেলে গ্যাসের উষ্ণতা, R সর্বজনীন গ্যাস ধ্রুবক এবং n গ্রাম-অণুর সংখ্যা। প্রশ্ন:৩ গ্যাসের একটি প্রধান ধর্ম লেখো। উত্তর:  গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রের দেয়ালে সবসময় চাপ প্রয়োগ করে। এটি গ্যাসের একটি প্রধান ধর্ম।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৩

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ কত গ্রাম H2-এ অণুর সংখ্যা 6.023×10²³ হবে ? উত্তর:  হাইড্রোজেনের আণবিক গুরুত্ব=2 ∴ 2g হাইড্রোজেনে অণুর সংখ্যা 6.023×10²³। প্রশ্ন:২ কোনো পদার্থের আণবিক গুরুত্ব 32 হলে পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব কত ? উত্তর:  পদার্থটির আণবিক গুরুত্ব 32। ∴ পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব= 32g। প্রশ্ন:৩ প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাসের একটি নমুনা 22.4 L আয়তন অধিকার করে। নমুনাটিতে হাইড্রোজেনের কয়টি অণু আছে ? উত্তর:  NTP-তে 1 g.mol হাইড্রোজেনের আয়তন 22.4 L। আমরা জানি 1 g.mol গ্যাসে অণুর সংখ্যা 6.023×10²³ ∴ নমুনাটিতে হাইড্রোজেন অণুর সংখ্যা 6.023×10²³।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–২

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ মৌলের ভরসংখ্যা ও পারমাণবিক গুরুত্ব কোন্ ক্ষেত্রে একই হতে পারে ? উত্তর:  যেসব মৌলের কোনো আইসোটোপ বা সমস্থানিক নেই তাদের ভরসংখ্যা এবং পারমাণবিক গুরুত্ব একই হয়। যেমন—সোডিয়াম, ফ্লুরিন ইত্যাদি। প্রশ্ন:২ ভারী জল কাকে বলে ? উত্তর:  যে জলে ডয়টেরিয়াম, সাধারণ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, তাকে ভারী জল বলে। প্রশ্ন:৩ ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা 12; Mg²+ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত ? উত্তর:  Mg²+ আয়নে ইলেকট্রনের সংখ্যা 10 টি।

[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–১

পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ পরম স্কেলে জলের হিমাঙ্কের পাঠ কত ?  উত্তর:  পরম স্কেলে জলের হিমাঙ্কের পাঠ 273 K। প্রশ্ন:২ উষ্ণতার কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কোন্‌টি বেশি মৌলিক ও কেন ? উত্তর:  উষ্ণতার কেলভিন ও সেলসিয়াস স্কেলের মধ্যে কেলভিন স্কেল বেশি মৌলিক। সেলসিয়াস স্কেলের নিম্নস্থিরাঙ্ক (0°C) নির্বাচনের ক্ষেত্রে কোনো যুক্তি নেই। এটি খুশিমতো করা হয়েছে। কিন্তু কেলভিন স্কেলে অর্থাৎ পরম স্কেলের নিম্নস্থিরাঙ্ক (0 K) নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত যুক্তি আছে। ওই উষ্ণতায় সব গ্যাসেরই আয়তন এবং চাপ উভয়েই শূন্য হয়ে যায়। অতএব 0 K-এর চেয়ে কম উষ্ণতা থাকা অসম্ভব। প্রশ্ন:৩ সেলসিয়াস স্কেলে 273 K তাপমাত্রার মান কত ? উত্তর:  273 K তাপমাত্রার সেলসিয়াস স্কেলে মান 0°C।

[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৮

রসায়নবিদ্যা প্রশ্ন:১ পৃথকীকরণ ফানেলের সাহায্যে কী ধরনের তরল পদার্থের মিশ্রণকে পৃথক করা হয় ? উত্তর:  পৃথকীকরণ ফানেলের সাহায্যে দুটি অমিশ্রণীয় তরলকে পৃথক করা যায়। প্রশ্ন:২ বাজারে প্রাপ্ত সাধারণ লবণ বর্ষাকালে বাতাসে রেখে দিলে গলে যায় কেন ? উত্তর:  বাজারে প্রাপ্ত সাধারণ লবণ (NaCl) জলাকর্ষী পদার্থ যা CaCl2 এবং MgCl2 দ্বারা গঠিত। এগুলি বাতাসের জলীয় অংশকে শোষণ করে নেয় এবং সেই জলে দ্রবীভূত হয়ে যায়। বর্ষাকালে জলীয় বাষ্প অনেক বেশি থাকে। NaCl জলে অতিমাত্রায় দ্রাব্য হওয়ায় বর্ষাকালে সাধারণ লবণ বাতাসে রেখে দিলে গলে যায়। প্রশ্ন:৩ কর্পূর ও বালির মিশ্রণকে কোন্ পদ্ধতিতে পৃথক করা যায় ? উত্তর:  কর্পূর ও বালির মিশ্রণকে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে পৃথক করা যায়।

[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৭

রসায়নবিদ্যা প্রশ্ন:১ ফুলারিন কোন্ মৌলের রূপভেদ ? উত্তর:  ফুলারিন (C60) কার্বনের রূপভেদ। প্রশ্ন:২ কার্বনীকরণ কাকে বলে ? উত্তর:  কয়লাকে কোকে রূপান্তর করার পদ্ধতিকে কার্বনীকরণ বলে। প্রশ্ন:৩ গ্রাফাইটকে অক্সিজেনে দহন করলে যে যৌগ পদার্থ উৎপন্ন হবে তার নাম ও সংকেত লেখো। উত্তর:  গ্রাফাইটকে অক্সিজেনে দহন করলে যে যৌগ পদার্থ উৎপন্ন হয়, তা হল কার্বন ডাইঅক্সাইড। এর সংকেত হল CO2।

[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৬

রসায়নবিদ্যা প্রশ্ন:১ তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়াকে কী বলে ? উত্তর:  তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে। প্রশ্ন:২ সোডিয়াম কার্বনেট দ্রবণ ও লঘু সালফিউরিক অ্যাসিডের প্রশমন ক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহৃত হয় ? উত্তর:  সোডিয়াম কার্বনেট দ্রবণ ও লঘু সালফিউরিক অ্যাসিডের প্রশমন ক্রিয়ায় মিথাইল অরেঞ্জ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়। প্রশ্ন:৩ NaHSO4 এর পূর্ণ নাম কী ? এটি কী জাতীয় লবণ ? উত্তর:  NaHSO4-এর পূর্ণ নাম সোডিয়াম বাইসালফেট। এটি আম্লিক লবণ।

[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৫

রসায়নবিদ্যা প্রশ্ন:১ কৃত্রিম হীরক এবং আসল হীরকের মধ্যে পার্থক্য কীভাবে বোঝা যায় ? উত্তর:  আসল হীরকের মধ্য দিয়ে এক্স-রশ্মি যেতে পারে। কৃত্রিম হীরক বা সাধারণ কাচের মধ্যে দিয়ে এক্স-রশ্মি যেতে পারে না। তাই এক্স-রশ্মির সাহায্যে আসল এবং কৃত্রিম বা নকল হীরের মধ্যে পার্থক্য বোঝা যায়। প্রশ্ন:২ কার্বনের কোন্ রূপভেদের নাম কালো সিসা ? উত্তর:  গ্রাফাইটের নাম কালো সিসা, কারণ গ্রাফাইট কাগজে কালো দাগ কাটতে পারে। প্রশ্ন:৩ কার্বনের কোন রূপভেদটি কাচ কাটতে সক্ষম হয় ? উত্তর:  হীরক কাচ কাটতে পারে।

[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৪

রসায়নবিদ্যা প্রশ্ন:১ অ্যাসিড সম্পর্কিত আরহেনিয়াসের তত্ত্বটি কী ? উত্তর:  আরহেনিয়াসের তত্ত্বানুসারে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। প্রশ্ন:২ একটি ত্রিক্ষারীয় অ্যাসিডের নাম ও সংকেত লেখো। উত্তর:  ত্রিক্ষারীয় অ্যাসিড—ফসফরিক অ্যাসিড (H3PO4)। প্রশ্ন:৩ ZnO ক্ষার, না ক্ষারক ? উত্তর:  ZnO হল ক্ষারক।

[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৩

রসায়নবিদ্যা প্রশ্ন:১ ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতিতে জল ও সোডিয়াম পারক্সাইড ছাড়া অন্য কোন্ রাসায়নিক পদার্থ ব্যবহার করা যায় ? উত্তর:  ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতির জন্য প্রয়োজন হয় হাইড্রোজেন পারক্সাইড ও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। প্রশ্ন:২ একটি গ্যাসজারে অক্সিজেনের উপস্থিতি কীভাবে প্রমাণ করবে ? উত্তর:  একটি জ্বলন্ত কাঠিকে অক্সিজেনপূর্ণ গ্যাসজারে প্রবেশ করালে কাঠিটি আরও উজ্জ্বলভাবে জ্বলতে থাকবে, কিন্তু গ্যাসটি নিজে জ্বলবে না। কারণ অক্সিজেন নিজে দাহ্য নয় কিন্তু দহনে সাহায্য করে। এভাবে গ্যাসজারে অক্সিজেনের উপস্থিতি প্রমাণিত হয়। প্রশ্ন:৩ অক্সিজেন গ্যাস কোন্ উষ্ণতায় তরলে পরিণত হয় ? উত্তর:  অক্সিজেন গ্যাস –183°C উষ্ণতায় তরলে পরিণত হয়।

[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১২

রসায়নবিদ্যা প্রশ্ন:১ একটি পদার্থের নাম লেখো যার দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় একই থাকে। উত্তর:  তাপমাত্রা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রায় একই থাকে এরূপ পদার্থ হল সোডিয়াম ক্লোরাইড। প্রশ্ন:২ দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি কোলয়েডের নাম লেখো। উত্তর:  দৈনন্দিন জীবনে ব্যবহৃত কোলয়েড হল চা, কফি। প্রশ্ন:৩ চর্বির দ্রাবক কী ? উত্তর:  চর্বির হল ক্লোরোফর্ম।