ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ ‘চিত্রকথা’ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর: ‘ চিত্রকথা’ গ্রন্থটি বিনোদবিহারী মুখোপাধ্যায় রচনা করেন। প্রশ্ন:২ বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন পরিচালকের নাম লেখো। উত্তর: বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন এমন কয়েকজন পরিচালক হলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ প্রমুখ। প্রশ্ন:৩ ‘বাংলার মন্দির’ গ্রন্থটি কার লেখা ? উত্তর: ‘বাংলার মন্দির’ গ্রন্থটি হিতেশরঞ্জন সান্যালের লেখা।