ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ পঞ্চশীল নীতি কি ? উত্তর: চিন ও ভারতের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ১৯৫৪ সালে পঞ্চশীল নীতি সম্পাদিত হয়। এই পাঁচটি নীতি হল— (i) শান্তিপূর্ণ সহাবস্থান (ii) রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমিকতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন (iii) অনাক্রমণ (iv) অপরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং (v) পারস্পরিক সুবিধা ও সাম্য। প্রশ্ন:২ সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য কী ? উত্তর: আন্তর্জাতিক ক্ষেত্রে অশান্তির কারণগুলাে দূর করার জন্য প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিশ্বশান্তির জন্য অনুকূল পরিবেশ তৈরিই হল জাতিপুঞ্জের মুখ্য উদ্দেশ্য।