ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জীবের জনন প্রশ্ন:১ শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে কী কী হরমােন ক্ষরিত হয় ? উত্তর: শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে তিন প্রকার অ্যানড্রোজেন হরমােন ক্ষরিত হয়। যথা– (i) টেস্টোস্টেরন, (ii) ডাইহাইড্রোটেস্টোস্টেরন এবং (iii) অ্যানড্রোস্ট-4 -এইন 3, 17 ডায়ােন। প্রশ্ন:২ ডিম্বাশয় থেকে প্রধানত কী কী হরমােন ক্ষরিত হয় ? উত্তর: ডিম্বাশয় থেকে প্রধানত তিন ধরনের হরমােন ক্ষরিত হয়। যথা– (i) ইসট্রোজেন, (ii) প্রােজেস্টেরন এবং (iii) রিলাক্সিন।