ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
তড়িতাহত হলে কি করবেন এবং কি করবেন না ? অসাবধানতার কারণে ইলেকট্রিক ইস্ত্রি, হীটার, পাম্প, টিভি, টেপরেকর্ডার, লাইট, রেফ্রিজেরেটর প্রভৃতির বা সক্রিয় খোলা তারের সংস্পর্শে এসে তড়িতাহত হবার ঘটনা প্রায়শই শোনা যায়। খোলা তারে ভূমির তুলনায় ৪০/৫০ ভোল্টেজ থাকলে কিছু হয় না। কিন্তু ভোল্টেজ বেশি হলে শক লেগে ক্ষতি হয়। ভোল্টেজ যত বেশি হবে ক্ষতির পরিমাণও তত বেশি হবে। ভোল্টেজ বেশি হলে বেশি পরিমানে তড়িৎ শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহের মাত্রা বেশি হলে দেহের সেই অংশের টিসু দগ্ধ হয় এবং হার্টের মধ্য দিয়ে প্রবাহিত হলে হার্টের পেশির হঠাৎ সংকোচনের ফলে গুরুতর ক্ষতি হতে পারে।