ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জিনতত্ত্ব ও বিবর্তন প্রশ্ন:১ ইন্টারফারেন্স কী ? উত্তর: সমসংস্থ ক্রোমােজোম জোড়ের কোনাে একস্থানে ক্রসিংওভার ঘটলে তা কাছকাছি জায়গায় অন্য ক্রসিংওভার হতে বাধা দেয়, এই ঘটনাকে ইন্টারফারেন্স বলে। প্রশ্ন:২ সেন্ট্রোমিয়ার ও ক্রোমােমিয়ারের পার্থক্য উল্লেখ করাে। উত্তর: সেন্ট্রোমিয়ার— (i) এটি ক্রোমােজোমের অংশ। (ii) এটি ক্রোমােজোমের মুখ্য সংকোচন স্থানে অবস্থান করে। (iii) এরা সাধারণত সংখ্যায় একটি হয়। কোনাে কোনাে ক্ষেত্রে দুটি বা তার বেশি হয়। ক্রোমােমিয়ার— (i) এটি ক্রোমােজোমস্থিত ক্রোমােনিমার অংশ। (ii) এরা ক্রোমােনিমা তন্তুর দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে অবস্থান করে। (iii) এটি সাধারণত সংখ্যায় অনেক হয়।