পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর 1. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? (Which is the longest river in South India?) (a) কাবেরী (b) কৃষ্ণা (c) গোদাবরী (d) নর্মদা 2. 'শেরশাহের' আসল নাম কী ছিল? (What was the real name of Sher Shah?) (a) জুনা খান (b) ফতেহ খান (c) ফরিদ খান (d) সেলিম খান
রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ লেখ।
উত্তর:
(i) মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষণ।
(ii) নিজের এক্তিয়ারভুক্ত বিষয় সম্পর্কে প্রস্তাবিত খসড়া বিবরণী প্রস্তুত করা এবং সাধারণ সভার নিকট পেশ করা।
প্রশ্ন:২
নিরাপত্তাপরিষদের স্থায়ী সদস্যদের ‘ভিটো' প্রদান ক্ষমতার অর্থ কী ?
উত্তর:
নিরাপত্তা পরিষদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে ৫ জন স্থায়ী সদস্য সহ মােট ৯ জন সদস্যের সমর্থন প্রয়ােজন। ৫ জন স্থায়ী সদস্যের যে কোন একজন অসম্মতি জ্ঞাপন করলে সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্যদের এই বিশেষ ক্ষমতাকে ‘ভিটো' বলে।
প্রশ্ন:৩
আন্তর্জাতিক অছি ব্যবস্থা বলতে কি বােঝ ?
উত্তর:
স্বায়ত্বশাসনের অধিকার থেকে বঞ্চিত অঞ্চলের প্রশাসন পরিচালনা ও তদারক করার জন্য জাতিপুঞ্জের সনদে যে ব্যবস্থার উল্লেখ আছে তা আন্তর্জাতিক অছি ব্যবস্থা নামে পরিচিত।
প্রশ্ন:৪
জাতিপুঞ্জের মহাসচিবের দুটি কাজ লেখ।
উত্তর:
(i) সচিবালয়ের প্রধান প্রশাসনিক কর্মরতা হিসেবে দায়িত্ব পালন।
(ii) সাধারণসভা ও নিরাপত্তা পরিষদের বিভিন্ন অধিবেশনের কর্মসূচী গ্রহণ করা।
প্রশ্ন:৫
আন্তর্জাতিক বিচারালয় কিভাবে গঠিত হয় ?
উত্তর:
নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। বিভিন্ন রাষ্ট্র থেকে অনধিক একজন করে বিচারপতি নিয়ে মােট ১৫ জন বিচারপতি নিয়ে এই বিচারালয় গঠিত। বিচারপতিদের কার্যকাল ৯ বছর।
প্রশ্ন:৬
কয়েকজন নয়া উদারনীতিবাদীর নাম লেখ।
উত্তর:
হায়েক, বারলিন, ফ্রীডম্যান, রলম্, নজিক প্রমুখ তাত্ত্বিকরা নয়া উদারনীতিবাদের প্রবক্তা।
প্রশ্ন:৭
জাতিপুঞ্জের কয়টি অঙ্গ ও কি কি ?
উত্তর:
জাতিপুঞ্জের ছয়টি অঙ্গ রয়েছে—
(i) সাধারণসভা
(ii) নিরাপত্তা পরিষদ
(iii) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
(iv) অছি পরিষদ
(v) সচিবালয় এবং
(vi) আন্তর্জাতিক বিচারালয়।
প্রশ্ন:৮
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কমিশনের নাম লেখ।
উত্তর:
(i) কার্যনির্বাহী কমিশন।
(ii) আঞ্চলিক অর্থনৈতিক কমিশন।
প্রশ্ন:৯
উদারনীতিবাদের দুটি উৎস লেখ।
উত্তর:
উদারনীতিবাদের দুটি উৎস হল যেমন—
(i) সংস্কার আন্দোলন
(ii) ফরাসী বিপ্লব।
প্রশ্ন:১০
নিরাপত্তা পরিষদের দুটি ব্যর্থতার কারণ লেখ।
উত্তর:
(i) ভেটোব্যবস্থার প্রচলনের ফলে শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা।
(ii) নিজস্ব ও স্থায়ী শক্তি রক্ষীবাহিনীর অনুপস্থিতি।
★★★
★★★

Comments
Post a Comment