Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীবনে সফল হতে এই পাঁচটি কথা মাথায় রাখুন

জীবনে সফল হতে এই পাঁচটি কথা মাথায় রাখুন 


     জীবনে সফল হতে গেলে আমাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই সবের মধ্যে আত্মবিশ্বাস অর্থাৎ নিজের ওপরে বিশ্বাস এক বিশেষ জায়গা দখল করে আছে। শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাবেই বহু মানুষ অসফল হয়ে পরে।

     আজ আমরা আত্মবিশ্বাস বাড়ানোর কিছু পদ্ধতি জেনে নেব।

     নিজের প্রতি বিশ্বাস বাড়ালেই আপনার গতানুগতিক জীবন রূপান্তরিত হয়ে যাবে ব্যতিক্রমী জীবনে। বিশ্বাস বাড়ানাের জন্য প্রথমেই নিজের মনকে ভালো রাখতে হবে। মনকে ভালো রাখতে এবং আত্মবিশ্বাস বাড়াতে যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা হয় তা হল – 
 

১। অবসাদ দূর করুন

      অবসাদ মানুষের সফলতার পিছনে এক বড়ো বাধা হয়ে দাড়ায়। অবসাদে ভুগলে না আপনি কোনো কাজ ঠিক করে করতে পারবেন, না আপনার মানসিক শান্তি বজায় থাকবে। অবসাদ কে দূরে ছুড়ে ফেলতে নিয়মিত ধ্যানাভ্যাস করতে হবে। নিয়মিত ধ্যানাভ্যাসের মাধ্যমে ‘ অবসাদ ’ নামক শব্দকে চিরতরে বিদায় দিন আপনার জীবন থেকে।

২। মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন

      নিজের মনকে দৃঢ় করবার জন্য ছােট ছােট পদক্ষেপ নিন। ছােট পদক্ষেপগুলি সম্পূর্ণ করুন। দেখবেন ক্রমশ মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাচ্ছে । ধরুন আপনি আপনার এক বিশেষ লক্ষ্যে পৌঁছাতে চান। তাহলে আপনার সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেগুলো করণীয় সেগুলো করে ফেলুন। আপনার লক্ষ্য সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা আপনার থাকা দরকার।

৩। কর্মক্ষমতা বাড়ান

      আপনি প্রথমে ঠিক করুন যে আপনি ঠিক কোন বিষয়ে সফলতা পেতে চান। তারপর সেই বিষয়ের ওপরে আপনার কর্মদক্ষতা বাড়ান। আমাদের কর্মক্ষমতা বাড়াতে গেলে প্রথমে আমাদের শরীরের খেয়াল রাখতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে, কারণ শরীরের কর্মক্ষমতা বাড়ালেই মনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।

৪। ইতিবাচক দৃষ্টি 

      যারা জীবনের প্রতিটি ঘটনাকে ইতিবাচক দৃষ্টিতে নিয়েছেন তারা প্রত্যেকেই সফল হয়েছেন । আপনি আপনার স্বপ্ন গুলোকে ইতিবাচক দৃষ্টিতে দেখুন এবং সেগুলোকে বাস্তব রূপ দিতে দিন রাত পরিশ্রম করুন। বলুন 'হ্যাঁ আমি পারবো, পারতে আমাকে হবেই।'
এই ‘ হ্যাঁ ’ বলার সঙ্গে সঙ্গে আপনার সফলতা প্রাপ্তি আরম্ভ হয়ে গেল । এগিয়ে চলুন ইতিবাচকদৃষ্টি নিয়ে দেখবেন সফলতা আপনাকে বরণ করতে বাধ্য হবে । 

৫।  স্বপ্ন দেখুন

      আপনার কাঙ্খিত লক্ষ্যটি নিয়ে স্বপ্ন দেখুন । স্বপ্ন দেখুন লক্ষ্যটি আপনি পূরণ করেছেন । আনন্দ উপভােগ করুন লক্ষ্য পূরণের জন্য । এক্ষেত্রে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি Dr. A P J Abdul Kalam এর একটি উক্তি অবশ্যই স্মরণ করতে হবে তা হল “ লক্ষ্যপূরণের স্বপ্নটি জাগ্রত অবস্থাতেই দেখতে হবে, অনুভব করতে হবে । ” লক্ষ্যপূরণের জন্য স্বপ্ন দেখার মধ্যে আপনার বিশ্বাস ক্রমশ দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে উঠবে । আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবেন আপনি।

      এছাড়াও নিজের প্রতি বিশ্বাস বাড়ানাের আরাে অনেক পদ্ধতি আছে । আমরা মূলত লক্ষ্যপূরণ করবার জন্য সাধারণত যে সকল পদ্ধতি অবলম্বন করে থাকি তা নিয়ে আলোচনা করলাম ।  সফলতার কোন ‘ আরম্ভ নেই ’ অথবা ‘ শেষ নেই । সফলতার জন্য কাজ শুরু করাটাই সফলতার প্রথম সােপান । নিশ্চল হয়ে বসে না থেকে কাজ শুরু করে দিন । দেখবেন ক্রমশ আত্মবিশ্বাস জাগ্রত হচ্ছে । জীবনে ঝুঁকি নিতে শিখুন । পৃথিবীতে যাঁরা - সফল হয়েছেন প্রত্যেকেই জীবনে ঝুঁকি নিয়েছেন । গড়েছেন নিজের ভাগ্য । আপনিও পারবেন এই বিশ্বাস রাখুন । এগিয়ে চলুন সাফল্য প্রাপ্তির দিকে।


Comments

জনপ্রিয় পোস্টসমূহ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিরস্মরণীয় কিছু উক্তি

          বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি"

পর্বতবেষ্টিত মালভূমি

পর্বতবেষ্টিত মালভূমি      ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতশ্রেণি সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যবর্তী অপেক্ষাকৃত নীচু স্থানগুলি কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয় । চারদিকে পর্বতবেষ্টিত হওয়ায় এই সব মালভূমিগুলিকে পর্বতবেষ্টিত মালভূমি বলে।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

রামমোহন রায়কে কেন ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ মনে করা হয় ?

ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ই প্রথম আধুনিক যুক্তিবাদী মনন ও ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কুসংস্কারমুক্ত সমাজ গঠন ও সংস্কারমুক্ত ধর্মপ্রচারের কথা বলেন। এ ছাড়া পাশ্চাত্য শিক্ষার প্রতি তাঁর সমর্থন ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাঁর রাজনৈতিক বিচার–বিশ্লেষণ তাঁকে ‘প্রথম আধুনিক মানুষ’ অভিধায় ভূষিত করেছে। এ প্রসঙ্গে রামমোহন রায়ের মৃত্যুশতবর্ষে (১৯৩৩ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি), রবীন্দ্রনাথ ঠাকুর এক ইংরেজি প্রবন্ধে লিখেছিলেন, “রামমোহন তাঁর আমলের বিশ্বের সমস্ত মানুষের মধ্যে ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি সম্পূর্ণরূপে আধুনিক যুগের গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন”।  রামমোহন রায়–ভারতের প্রথম আধুনিক মানুষ    (১) সমাজসংস্কারের প্রথম উদ্যোগের জন্য—  ‘সতীদাহ’ প্রথা রোধের লক্ষ্যে রামমোহন রায় সমাজের বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষর সংবলিত এক আবেদনপত্র বড়োলাট উইলিয়াম বেন্টিঙ্কের কাছে পাঠান। বেন্টিঙ্ক রামমোহনের আবেদনে সাড়া দিয়ে ১৭ নং রেগুলেশন (Regulation–XVII) জারি করে সতীদাহ প্রথা রদ করেন। এ ছাড়াও তিনি বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলীন্য প্রথা, জাতিভেদ প্রথা, কন্যাপণ, গঙ্গাসাগ...