ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন
আইন প্রবর্তনের কারণ
ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।
শর্তসমূহ
লর্ড লিটনের আমলে ‘গজদানন্দ ও যুবরাজ’ নাটককে কেন্দ্র করে সরকার নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (১৮৭৬ খ্রি.) জারি করে ও নাটকের স্বাভাবিক প্রদর্শন বন্ধ করে দেয়। এই আইনে—
(i) মঞ্চাভিনয়ের আগে উপযুক্ত সরকারি কর্তৃপক্ষের কাছে নাটকের পাণ্ডুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়।
(ii) সরকারের অনুমতি ছাড়া কোনো নাটকের প্রকাশ্য অভিনয় নিষিদ্ধ করা হয়।
(iii) সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পারে এমন যে–কোনো বিষয়ের ওপর নাটক প্রদর্শন দণ্ডযোগ্য অপরাধ বলে ঘোষণা করা হয়।
প্রতিক্রিয়া
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে বিচারপতি দ্বারকানাথ মিত্রের বাড়িতে (কলকাতার ভবানীপুরে) এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। এ ছাড়াও লক্ষ্ণৌ, কানপুর, এলাহাবাদ–সহ বিভিন্ন জায়গায় এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ–সমাবেশ আয়োজিত হয়।
ফলাফল
বিভিন্ন রাজনৈতিক সংস্থা ও প্রতিষ্ঠান যেমন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারতসভা এই দমনমূলক আইনটির বিরুদ্ধে সরব হলে লর্ড রিপন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন শিথিল করেন।
🔗🔗🔗
Read More ::

Comments
Post a Comment