ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ মন্ত্রিসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে— উত্তরঃ লোকসভা। প্রশ্নঃ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা সকলেই কোন কাউন্সিলের সদস্য? উত্তরঃ ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল। প্রশ্নঃ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন? উত্তরঃ প্রধানমন্ত্রী।
মানুষের জীবনধারণ ও জীবিকা অর্জনের ক্ষেত্রে মালভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন—
(১) মালভূমি সাধারণত স্বাভাবিক উদ্ভিদে সমৃদ্ধ হয়। যেমন—ছোটোনাগপুর মালভূমিতে প্রচুর শাল ও সেগুন গাছ জন্মে থাকে।
(২) কোনোকোনো মালভূমির কঠিন শিলার ওপর উর্বর মৃত্তিকার আবরণ থাকলে সেই অঞ্চল কৃষিকার্যে উন্নতি লাভ করে। যেমন—ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চল।
(৩) মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বন্ধুর এবং ভূভাগ কঠিন শিলা দ্বারা গঠিত বলে চাষ-আবাদ, রাস্তাঘাট ও শিল্পস্থাপনে প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে।
(৪) মালভূমিও জলবায়ুকে পর্বতের মতো প্রভাবিত করে। যেসব মালভূমি সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে অবস্থিত সেইসব মালভূমির জলবায়ু উষ্ণ হয় না। আবার পর্বতবেষ্টিত মালভূমি জলীয়বাষ্পের অভাবে বৃষ্টিহীন থাকে।
(৫) উঁচু-নিচু ভূ-পকৃতির জন্য মালভূমি অঞ্চলে সড়কপথ ও রেলপথ নির্মাণ করা খুবই কষ্টসাধ্য ও ব্যয় সাপেক্ষ। তাই এখানকার পরিবহন ব্যবস্থাও অনুন্নত।
(৬) অধিকাংশ মালভূমি আবার খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। যেমন—ভারতের ছোটোনাগপুর মালভূমিতে কয়লা, চুনাপাথর, জিপসাম প্রভৃতি খনিজ প্রচুর পরিমাণে সঞ্চিত আছে। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় বলে একে ভারতের ‘খনিজ ভান্ডার’ বলা হয়। এই সমস্ত খনিজ পদার্থ উত্তোলনের কাজে নিযুক্ত থেকে বহু মানুষের কর্মসংস্থান হয়।
(৭) প্রতিকূল পরিবেশের কারণে এখানকার জনবসতির ঘনত্ব তুলনামূলকভাবে কম হয়।
(৮) মালভূমি অঞ্চলের নদীগুলি তরঙ্গায়িত বন্ধুর ভূপ্রকৃতির ওপর দিয়ে প্রবাহিত হয় বলে খরস্রোতা।এই খরস্রোতা নদী থেকে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা পাওয়া যায়।
(৯) মালভূমি অঞ্চলের স্বল্প বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিতে বিস্তীর্ণ তৃণভূমি সৃষ্টি হয়। এই তৃণভূমিগুলিতে পশুপালন করে বেশ কিছু মানুষ জীবিকা নির্বাহ করে।
(১০) কোনোকোনো মালভূমি অঞ্চলে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। যেমন—জব্বলপুর, নেতারহাট, পাঁচমারি ইত্যাদি।
Comments
Post a Comment