ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—
উত্তরঃ ৬ বছর।
প্রশ্নঃ
রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান?
উত্তরঃ
সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
প্রশ্নঃ
রাজ্যের মন্ত্রিপরিষদের সদস্যদের দফতর বণ্টন করেন—
উত্তরঃ
মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল।
প্রশ্নঃ
বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যিক—
উত্তরঃ
রাজ্যপাল।
প্রশ্নঃ
অঙ্গরাজ্যের শাসনবিভাগীয় প্রধান কে?
উত্তরঃ
রাজ্যপাল।
প্রশ্নঃ
রাজ্যপালের বেতন ও ভাতা ধার্য থাকে—
উত্তরঃ
রাজ্যের সঞ্চিত তহবিলের ওপর।
প্রশ্নঃ
রাজ্যপাল নিযুক্ত হন—
উত্তরঃ
৫ বছরের জন্য।
প্রশ্নঃ
রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব পালন করেন—
উত্তরঃ
হাইকোর্টের প্রধান বিচারপতি।
প্রশ্নঃ
রাজ্যপাল কর্তৃক জারি করা অর্ডিনেন্স অনুমোদিত হবে—
উত্তরঃ
রাজ্য আইন সভা কর্তৃক।

Comments
Post a Comment