ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
মূল সংবিধানে আঞ্চলিক ভাষা হিসাবে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল—
উত্তরঃ
১৪টি।
প্রশ্নঃ
ভারতের কোন রাজ্যের পৃথক সংবিধান আছে—
উত্তরঃ
জম্মু ও কাশ্মীর। (দ্রষ্টব্য: ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর এটি এখন আর প্রযোজ্য নয়)
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনীটি ছিল—
উত্তরঃ
ভূমি সংস্কার সংক্রান্ত।
প্রশ্নঃ
ইংরেজিকে সরকারি ভাষা হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে—
উত্তরঃ
অনির্দিষ্ট কালের জন্য।
প্রশ্নঃ
জম্মু ও কাশ্মীর রাজ্যের সংবিধান চালু হয়—
উত্তরঃ
২৬ শে জানুয়ারি ১৯৫৭।
প্রশ্নঃ
জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রধান কে রাজ্যপাল বলে চিহ্নিত করা হয়—
উত্তরঃ
১৯৬৫ সাল থেকে।
প্রশ্নঃ
সমাজ উন্নয়ন কর্মসূচী আরম্ভ—
উত্তরঃ
১৯৫২ সালে।
প্রশ্নঃ
প্রথম সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল কত সালে—
উত্তরঃ
১৯৫১ সালে।
প্রশ্নঃ
স্বাধীন ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থার প্রথম প্রবর্তিত হয় কত সালে—
উত্তরঃ
১৯৫৯।
প্রশ্নঃ
ভারতের সঞ্চিত তহবিল থেকে ব্যয় করা যায়—
উত্তরঃ
সংসদের অনুমোদন সাপেক্ষে।

Comments
Post a Comment