ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী ? উত্তর: নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হল সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস। প্রশ্ন:২ নতুন সামাজিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত দুজন মার্কিন ঐতিহাসিকের নাম লেখো। উত্তর: নতুন সামাজিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত দুজন মার্কিন ঐতিহাসিক হলেন ইউজিন জেনোভিস ও হারবার্ট গুটম্যান। প্রশ্ন:৩ কোন ইতিহাসে নীচে থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত ? উত্তর: নতুন সামাজিক ইতিহাসে নীচ থেকে ওপরের দিকে দেখার রীতি প্রচলিত।