Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন

দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন  বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে?   Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q.  বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?   Α.  ৭৮.০৯%. Q.  বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?   Α.  ২০.৯৫%. Q.  বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত?   Α.  ০.৯৩%. Q.  বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?   Α.  ০.০৩%. Q.  বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়?   Α.  ছয়টি. Q.  ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত?   Α.  প্রায় ১৬-১৮ কিমি. Q.  উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়?   Α.  বায়ুর চাপ কমে যায়. Q.  ট্রপোপজ কাকে বলে?   Α.  ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q.  স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত?   Α.  ২০ থেকে ৪৫ কিমি পর্যন...

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১৫২

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ

প্রশ্ন:১

‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর: 

‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটি রচনা করেন র‍্যাচেল কারসন।


প্রশ্ন:২

‘ইকোলজিকাল ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর: 

‘ইকোলজিকাল ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটি রচনা করেন আলফ্রেড ক্রসবি।


প্রশ্ন:৩

‘আমেরিকান মিলিটারি হিস্ট্রি’ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর: 

‘আমেরিকান মিলিটারি হিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন জন হোয়াইট ক্লে।


প্রশ্ন:৪

কার উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয় ? 

উত্তর: 

উইলিয়ম ল্যাঙ্কটনের উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠিত হয়।


প্রশ্ন:৫

‘দ্য আর্মি ইন মডার্ন ফ্রান্স’ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর: 

‘দ্য আর্মি ইন মডার্ন ফ্রান্স’ গ্রন্থটি রচনা করেন জন টেরাইন।


প্রশ্ন:৬

‘সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া’ বইটি কার লেখা ?

উত্তর: 

‘সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া’ বইটি ডেভিড আরনল্ড-এর লেখা।


প্রশ্ন:৭

‘ব্রিটেন অ্যান্ড হার আর্মি’ গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর: 

‘ব্রিটেন অ্যান্ড হার আর্মি’ গ্রন্থটি রচনা করেন বার্নেট।


প্রশ্ন:৮

ভারতে কবে থেকে ‘বনসংরক্ষণ আইন’ চালু হয় ? 

উত্তর: 

ভারতে ১৮৭৮ খ্রিস্টাব্দ থেকে ‘বনসংরক্ষণ আইন’ চালু হয়।


প্রশ্ন:৯

‘ইকোলজি অ্যান্ড ইকুইটি’ বইটি কার লেখা ?

উত্তর: 

‘ইকোলজি অ্যান্ড ইকুইটি’ বইটি মাধব গ্যাডগিল ও রামচন্দ্র গুহ-র লেখা।


প্রশ্ন:১০

মেধা পাটেকর কে ? 

উত্তর: 

মেধা পাটেকর হলেন ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের নেত্রী এবং বিশিষ্ট সমাজসেবী।





Comments