Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জিনতত্ত্ব ও বিবর্তন, সেট-১১

জিনতত্ত্ব ও বিবর্তন


প্রশ্ন:১
মিলার ও উরে পরীক্ষাগারে কীভাবে জৈব যৌগ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন ?

উত্তর: 
মিলার ও উরে একটি আবদ্ধ পাত্রে মিথেন, অ্যামােনিয়া ও হাইড্রোজেন 2:2:1 অনুপাতে জলীয় বাষ্পের মধ্যে রাখেন এবং তাপ প্রয়ােগ করে পাত্রের মধ্যে জলীয় বাষ্পের পরিচালনার ব্যবস্থা করান। এমন অবস্থায় পাত্রের মধ্যে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে কয়েকদিন পরে তাঁরা দেখলেন যে কার্বন ব্যবহৃত হয়ে বেশ কতগুলি জৈব যৌগ সৃষ্টি হয়েছে।


প্রশ্ন:২
মাইক্রোস্ফিয়ার মডেল কী ?

উত্তর: 
একটি অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রােটিনের গঠন বিশেষ। এটি অ্যামাইনাে অ্যাসিডের শৃঙ্খল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন প্রভৃতি উপচিতিমূলক বিপাক দেখাতে পারত এবং অঙ্কুরােদ্গম পদ্ধতিতে বংশবৃদ্ধিতে সক্ষম ছিল। S.W.Fox-এর মতে এটিই ছিল প্রথম কোশীয় জীব।


প্রশ্ন:৩
জৈব-বিবর্তন কাকে বলে ?

উত্তর: 
দীর্ঘকালব্যাপী ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে উদবংশীয় জীব থেকে জিনগতভাবে ভিন্ন প্রকৃতির নতুন প্রকারের জীবের উদ্ভবকে জৈব-বিবর্তন বা অরগ্যানিক ইভােলিউশন বলে।


প্রশ্ন:৪
পৃথিবীর এরাগুলি কী কী ?

উত্তর: 
পৃথিবীর এরাগুলি হল—সিনােজোয়িক, মেসােজোয়িক, প্যালিওজোয়িক, প্রােটেরােজোয়িক, (উচ্চ, মধ্য, নিম্ন) আর্কিয়ান ও হ্যাডিয়ান এরা।


প্রশ্ন:৫
জীব সৃষ্টি সম্পর্কে ওপারিন ও হ্যালডেনের মতবাদ কী ছিল ?

উত্তর: ওপারিন ও হ্যালডেনের মতবাদকে ‘রাসায়নিক বিবর্তনবাদ’ বলে। তাদের মতে, পৃথিবীর আদিম পরিবেশে সৌর বিকিরণ, তড়িৎ ঝটিকা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও তেজস্ক্রিয়তার কারণে তাপশক্তি, অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক রশ্মি প্রভৃতির প্রভাবে বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থগুলির মধ্যে বিক্রিয়া ঘটে ক্ষুদ্র জৈব অণু সৃষ্টি হয়। সাধারণ ক্ষুদ্র জৈব অণুগুলি মিলে বৃহৎ জৈব অণু সৃষ্টি করে জীব সৃষ্টির পথ সুগম করে।


প্রশ্ন:৬
পৃথিবীর বয়সকালকে কীভাবে ভাগ করা হয়েছে ?

উত্তর: 
সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত পৃথিবীর বয়সকালকে ইওন, এরা, পিরিয়ড ও ইপােক-এ ভাগ করা হয়েছে।


প্রশ্ন:৭
জীবনের সংজ্ঞা কী ?

উত্তর: 
বিজ্ঞানী কার্ন জীবনের যে সংজ্ঞা দিয়েছেন তা হল—“জননে সক্ষম চেতনাময় গতিশীল সত্ত্বাকে জীবন বলে।”


প্রশ্ন:৮
কোশীয় জীব সৃষ্টির পর্যায়গুলি কী কী ?

উত্তর: 
কোশীয় জীব সৃষ্টির পর্যায়গুলি হল—
(i) জৈব রাসায়নিক সংশ্লেষ, 
(ii ) নিউক্লিক অ্যাসিড ও প্রােটিন গঠন, 
(iii) প্রােটিন ও নিউক্লিক অ্যাসিডের সংযােগ, 
(iv) নিউক্লিও প্রােটিনের পর্দায় অন্তর্ভুক্তি, 
(v) প্রাথমিক কোশীয় জীবের আবির্ভাব।


প্রশ্ন:৯
কোয়াসারভেট মডেল কী ?

উত্তর: 
কোয়াসারভেট হল লিপিড, কার্বোহাড্রেট ও প্রােটিনের মিলিত রূপ, যা গােলাকার এবং দ্বিস্তরীয় আবরকযুক্ত। কোয়াসারভেট পরিবেশ থেকে লিপিড সংগ্রহ করে বৃদ্ধি পেত এবং মুকুল সৃষ্টি করে সংখ্যা বৃদ্ধি করত। ওপারিনের মতে কোয়াসারভেটই হল প্রথম কোশীয় জীব।


প্রশ্ন:১০
হট ডাইলিয়ুট স্যুপ কী ?

উত্তর: 
হ্যালডেনের মতে, আদিম পরিবেশে আবির্ভূত জৈব অণুগুলি সমুদ্রজলে মিশে জীব সৃষ্টির অনুকূল একটি মাধ্যম সৃষ্টি করেছিল। সমুদ্র জল ও বিভিন্ন জৈব অণুর মিশ্রণকে হ্যালডেন 'Hot dilute soup' নাম দেন।


Comments

জনপ্রিয় পোস্টসমূহ

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিরস্মরণীয় কিছু উক্তি

          বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে – কাজেই "বিদ্রোহী কবি"

পর্বতবেষ্টিত মালভূমি

পর্বতবেষ্টিত মালভূমি      ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতশ্রেণি সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যবর্তী অপেক্ষাকৃত নীচু স্থানগুলি কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয় । চারদিকে পর্বতবেষ্টিত হওয়ায় এই সব মালভূমিগুলিকে পর্বতবেষ্টিত মালভূমি বলে।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

রামমোহন রায়কে কেন ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ মনে করা হয় ?

ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ই প্রথম আধুনিক যুক্তিবাদী মনন ও ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কুসংস্কারমুক্ত সমাজ গঠন ও সংস্কারমুক্ত ধর্মপ্রচারের কথা বলেন। এ ছাড়া পাশ্চাত্য শিক্ষার প্রতি তাঁর সমর্থন ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাঁর রাজনৈতিক বিচার–বিশ্লেষণ তাঁকে ‘প্রথম আধুনিক মানুষ’ অভিধায় ভূষিত করেছে। এ প্রসঙ্গে রামমোহন রায়ের মৃত্যুশতবর্ষে (১৯৩৩ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি), রবীন্দ্রনাথ ঠাকুর এক ইংরেজি প্রবন্ধে লিখেছিলেন, “রামমোহন তাঁর আমলের বিশ্বের সমস্ত মানুষের মধ্যে ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি সম্পূর্ণরূপে আধুনিক যুগের গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন”।  রামমোহন রায়–ভারতের প্রথম আধুনিক মানুষ    (১) সমাজসংস্কারের প্রথম উদ্যোগের জন্য—  ‘সতীদাহ’ প্রথা রোধের লক্ষ্যে রামমোহন রায় সমাজের বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষর সংবলিত এক আবেদনপত্র বড়োলাট উইলিয়াম বেন্টিঙ্কের কাছে পাঠান। বেন্টিঙ্ক রামমোহনের আবেদনে সাড়া দিয়ে ১৭ নং রেগুলেশন (Regulation–XVII) জারি করে সতীদাহ প্রথা রদ করেন। এ ছাড়াও তিনি বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলীন্য প্রথা, জাতিভেদ প্রথা, কন্যাপণ, গঙ্গাসাগ...

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস