দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
-------------------------------------------------------------------------------------------------------
প্রশ্ন ১কোশের শক্তিঘর বলে-
( a ) প্লাসটিডকে
( b ) রাইবােজোমকে
( c ) মাইটোকনড্রিয়াকে
( d ) লাইসােজোমকে
উত্তর:
কোশের শক্তিঘর বলে মাইটোকনড্রিয়াকে ।
প্রশ্ন ২
পর্দাঘেরা কোশ অঙ্গানু দেখা যায় না
( a ) প্রােক্যারিওটিক কোশে
( b ) ইউক্যারিওটিক কোশে
( c ) যকৃত কোশে
( d ) প্রাণীকোশে
উত্তর:
পর্দাঘেরা কোশ অঙ্গনু দেখা যায় না প্রােক্যারিওটিক কোশে ।
প্রশ্ন ৩
DNA সংশ্লেষণ হয় ইন্টারফেজের
( a ) G1- দশায়
( b ) S- দশায়
( c ) G2- দশায়
( d ) G০ - দশায়
উত্তর:
DNA সংশ্লেষণ হয় ইন্টারফেজের S- দশায়।
প্রশ্ন ৪
প্রাণীকোশে সাইটোকাইনেসিস ঘটে
( a ) ক্লিভেজের মাধ্যমে
( b ) ব্লাসটুলার মাধ্যমে
( c ) সেলপ্লেট গঠনের মাধ্যমে
( d ) গ্যাস্টুলার মাধ্যমে
উত্তর:
প্রাণীকোশে সাইটোকাইনেসিস ঘটে ক্লিভেজের মাধ্যমে ।
প্রশ্ন ৫
জেনেটিক RNA দেখা যায়—
( a ) রাইবােভাইরাসে
( b ) লিউকোভাইরাসে
( c ) ব্যাকটেরিওফাজে
( d ) ডি - অক্সিভাইরাসে
উত্তর:
জেনেটিক RNA দেখা যায় রাইবােভাইরাসে ।
প্রশ্ন ৬
নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে তা হল
( a ) ফসফরিক অ্যাসিড
( b ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
( e ) সালফিউরিক অ্যাসিড
( d ) নাইট্রিক অ্যাসিড
উত্তর:
নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে তা হল ফসফরিক অ্যাসিড ।
প্রশ্ন ৭
DNA- তে থাকে
( a ) রাইবােজ শর্করা
( b ) দ্রাক্ষা শর্করা
( c ) ডি - অক্সিরাইবােজ শর্করা
( d ) ইক্ষু শর্করা
উত্তর:
DNA- তে থাকে ডি - অক্সিরাইবােজ শর্করা ।
প্রশ্ন ৮
নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলে—
( a ) ডায়াকাইনেসিস
( b ) ক্যারিওকাইনেসিস
( c ) সাইটোকাইনেসিস
( d ) মেটাকাইনেসিস
উত্তর:
নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলে ক্যারিওকাইনেসিস ।
প্রশ্ন ৯
কোশের মস্তিষ্ক বলে—
( a ) প্লাসটিডকে
( b ) মাইটোকনড্রিয়াকে
( c ) নিউক্লিয়াসকে
( d ) নিউক্লিওলাসকে
উত্তর:
কোশের মস্তিষ্ক বলে নিউক্লিয়াসকে।
প্রশ্ন ১০
DNA -এর একটি পিউরিন বেস হল
( a ) ইউরাসিল
( b ) থাইমিন
( c ) সাইটোসিন
( d ) অ্যাডিনিন
উত্তর:
DNA- এর একটি পিউরিন বেস হল অ্যাডিনিন ।

Comments
Post a Comment