ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
কে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন?
উত্তরঃ
বি. আর. আম্বেদকর।
প্রশ্নঃ
ভারতবর্ষের সংবিধান—
উত্তরঃ
পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান।
প্রশ্নঃ
কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন?
উত্তরঃ
ড. সচ্চিদানন্দ সিনহা।
প্রশ্নঃ
কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ
১৯৪৮ সালে।
প্রশ্নঃ
কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণা গ্রহণ করা হয়েছে?
উত্তরঃ
আয়ারল্যান্ডের সংবিধান।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ
জার্মানি।
প্রশ্নঃ
শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ
কানাডা।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ
সুইডেন।
প্রশ্নঃ
কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা?
উত্তরঃ
মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
উত্তরঃ
গ্রেট ব্রিটেন।

Comments
Post a Comment