ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন—
উত্তরঃ
রাষ্ট্রপতি।
প্রশ্নঃ
কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান?
উত্তরঃ
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির ইম্পিচমেন্টের বিষয়টি আলোচিত হয়েছে?
উত্তরঃ
৬১নং ধারা।
প্রশ্নঃ
রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করেন?
উত্তরঃ
প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট।
প্রশ্নঃ
কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে আহ্বান করেন?
উত্তরঃ
রাষ্ট্রপতি।
প্রশ্নঃ
লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হবার আগে লোকসভা ভেঙে দিতে পারেন—
উত্তরঃ
প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি।
প্রশ্নঃ
সুপ্রিমকোর্টের বিচারপতিদের কে শপথ বাক্য পাঠ করান?
উত্তরঃ রাষ্ট্রপতি।
প্রশ্নঃ
ভারতের কোন অঙ্গ রাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য দায়বদ্ধ থাকে কার কাছে?
উত্তরঃ
রাষ্ট্রপতির কাছে।
প্রশ্নঃ
মুখ্য নির্বাচন কমিশনারকে তার কার্যকালের মেয়াদ শেষ হবার আগে পদচ্যুত করতে পারেন—
উত্তরঃ
রাষ্ট্রপতি, সংসদের সুপারিশে।
প্রশ্নঃ
রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থী হতে গেলে প্রার্থীর নাম প্রস্তাবিত হতে হয়—
উত্তরঃ
৫০ জন নির্বাচক দ্বারা।

Comments
Post a Comment