ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়?
উত্তরঃ
স্বরণ সিং কমিটি।
প্রশ্নঃ
নির্দেশাত্মক নীতি অনুসারে রাষ্ট্র সমস্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে
উত্তরঃ
১৪ বছর বয়স পর্যন্ত।
প্রশ্নঃ
ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স
উত্তরঃ
৩৫ বছর।
প্রশ্নঃ
ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজ হাতে লেখা পদত্যাগপত্র প্রেরণ করতে পারেন?
উত্তরঃ
উপরাষ্ট্রপতি।
প্রশ্নঃ
যে নির্বাচক মণ্ডলী ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা গঠিত হয়?
উত্তরঃ
কেন্দ্রীয় আইন সভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যগণের দ্বারা।
প্রশ্নঃ
ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন—
উত্তরঃ
এম.পি. এবং এম.এল.এ.-রা।
প্রশ্নঃ
ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ—
উত্তরঃ
৫ বছর।
প্রশ্নঃ
সারা ভারতে আপাৎকালীন অবস্থা জারি করতে পারেন—
উত্তরঃ
রাষ্ট্রপতি।
প্রশ্নঃ
কোনও ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন?
উত্তরঃ
রাষ্ট্রপতি।
প্রশ্নঃ
পুরো মেয়াদ শেষ হবার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা পদচ্যুত করা যায়?
উত্তরঃ
সংসদ বা পার্লামেন্ট দ্বারা।

Comments
Post a Comment