ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছর?
উত্তরঃ ১৯৭৬ সালে।
প্রশ্নঃ
ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি—
উত্তরঃ
সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
প্রশ্নঃ
গণ পরিষদের সভাপতি কে ছিলেন?
উত্তরঃ
রাজেন্দ্রপ্রসাদ।
প্রশ্নঃ
ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়?
উত্তরঃ
২৬শে জানুয়ারি, ১৯৫০।
প্রশ্নঃ
ভারতীয় শাসনতন্ত্র কবে কার্যকরী হয়?
উত্তরঃ
২৬শে জানুয়ারি, ১৯৫০।
প্রশ্নঃ
ভারতের ২৮তম অঙ্গরাজ্য হল
উত্তরঃ
উত্তরাখণ্ড।
প্রশ্নঃ
ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধান অনুসরণ করে?
উত্তরঃ
দক্ষিণ আফ্রিকা।
প্রশ্নঃ
মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
উত্তরঃ
ইউ. এস. এ.।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ
সোভিয়েত রাশিয়া।
প্রশ্নঃ
কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা?
উত্তরঃ
৪২তম।

Comments
Post a Comment