ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে বসবাস করতে হয়?
উত্তরঃ ৫ বছর।
প্রশ্নঃ
বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে?
উত্তরঃ
৬টি
প্রশ্নঃ
সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে মৌলিক অধিকার খর্ব হলে ভারতের যে কোন নাগরিক সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে?
উত্তরঃ
৩২নং।
প্রশ্নঃ
কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আইন?
উত্তরঃ
সাম্যের অধিকার।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ
ইউ. কে.।
প্রশ্নঃ
কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে?
উত্তরঃ
১৯৫০ সালে
প্রশ্নঃ
কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা?
উত্তরঃ
৯ ডিসেম্বর, ১৯৪৬।
প্রশ্নঃ
গণপরিষদের সদস্যরা ছিলেন—
উত্তরঃ
প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত।
প্রশ্নঃ
কাকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয়?
উত্তরঃ
বি.আর. আম্বেদকর।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়?
উত্তরঃ
ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে।

Comments
Post a Comment