ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
ষাঁড়াষাঁড়ি বান
বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।
বর্ষার সময় সাধারণত জুলাই-আগস্ট মাসে হুগলি নদীতে এমনিতেই জলপ্রবাহ খুব বেশি থাকে। এই সময় হুগলি নদীতে যে প্রবল বান আসে তার জন্য হুগলি নদীর জল প্রায় ৭/৮ মিটার পর্যন্ত উঁচু হয়ে ওঠে। দুটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের মধ্যে লড়াইয়ের সময় যে প্রবল গর্জন শোনা যায়, এই বান আসার সময় অনেকটা ওই রকম আওয়াজ পাওয়া যায় বলেই একে ষাঁড়াষাঁড়ি বান বলা হয়। ষাঁড়াষাঁড়ি বান হল বিশেষ একটি নদীর বিশেষ সময়ের বান।
Comments
Post a Comment