ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি, প্রথমধাপে, লোকসভার কার্যকালের মেয়াদ কতদিন বাড়াতে পারেন?
উত্তরঃ
১ বছর।
প্রশ্নঃ
লোকসভার জিরো আওয়ারের সময়কাল সর্বাধিক কত হতে পারে?
উত্তরঃ
ভারতীয় সংবিধানে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই।
প্রশ্নঃ
লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হবার আগে লোকসভা ভেঙে দিতে পারেন—
উত্তরঃ
প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় আইন সভার মনোনীত সদস্যদের সর্বাধিক সংখ্যা কত হতে পারে?
উত্তরঃ
১৪।
প্রশ্নঃ
লোকসভার স্পিকার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগপত্র কার কাছে প্রেরণ করতে পারেন?
উত্তরঃ
লোকসভার ডেপুটি স্পিকার।
প্রশ্নঃ
কেন্দ্রীয় আইন সভার দুটি কক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিলে রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন?
উত্তরঃ
দুটি কক্ষের যৌথ অধিবেশনের আহ্বান জানান।
প্রশ্নঃ
কত সালের আদমশুমারি অনুসারে বর্তমান লোকসভার আসনগুলি বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে বন্টিত হয়েছে?
উত্তরঃ
১৯৭১ সালের।
প্রশ্নঃ
বর্তমান লোকসভার মোট কতগুলি আসন তপশিলী উপজাতিপূর্ণ নাগরিকদের জন্য সংরক্ষিত আছে?
উত্তরঃ
৩০টি।
প্রশ্নঃ
মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যুত করতে পারেন?
উত্তরঃ
রাষ্ট্রপতি, সংসদের সুপারিশে।
প্রশ্নঃ
কোন কর ধার্য করা যায় না কার অনুমতি ব্যতিরেকে?
উত্তরঃ সংসদ।

Comments
Post a Comment