ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
ভারতীয় সংবিধানের কত নং ধারার অধীনে গঠিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন
উত্তরঃ
৩১৫নং ধারা।
প্রশ্নঃ
ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন—
উত্তরঃ
ভারতের রাষ্ট্রপতির দ্বারা।
প্রশ্নঃ
অ্যাটর্নি জেনারেলের পদ সৃষ্টি হয়েছে—
উত্তরঃ
সংবিধান দ্বারা।
প্রশ্নঃ
ভারত সরকারের মুখ্য আইনগত পরামর্শদাতা কে?
উত্তরঃ
অ্যাটর্নি জেনারেল।
প্রশ্নঃ
পঞ্চায়েতী রাজ গঠিত হয়েছে—
উত্তরঃ
গ্রাম, ব্লক ও জেলা স্তরে।
প্রশ্নঃ
পঞ্চায়েতীরাজের কোনও নির্বাচিত সভার কার্যকাল—
উত্তরঃ
৫ বছর।
প্রশ্নঃ
সমষ্টি উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য—
উত্তরঃ
পূর্ণাঙ্গ গ্রামোন্নয়ন।
প্রশ্নঃ
পঞ্চায়েত সমিতির অধীনে থাকে—
উত্তরঃ
ব্লক।
প্রশ্নঃ
স্বাধীন ভারতের কোন রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েতী রাজ প্রবর্তিত হয়েছিল—
উত্তরঃ
রাজস্থান।
প্রশ্নঃ
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা—
উত্তরঃ
৩৩ শতাংশ।

Comments
Post a Comment