ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
দুই বা ততোধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একই হাইকোর্ট স্থাপন করা যায় —
উত্তরঃ
সংসদ দ্বারা।
প্রশ্নঃ
হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকগণ অবসর গ্রহণ করেন কত বছর বয়সে?
উত্তরঃ
৬২ বছর।
প্রশ্নঃ
হাইকোর্টের বিচারপতিগণ পেনশন পান —
উত্তরঃ
ভারতের আকস্মিক তহবিল থেকে।
প্রশ্নঃ
হাইকোর্টের এক্তিয়ার কমানো বা বাড়ানো যায় —
উত্তরঃ
সংসদের দ্বারা।
প্রশ্নঃ
হাইকোর্টের বিচার সংখ্যা নির্ধারণ করেন —
উত্তরঃ
রাষ্ট্রপতি।
প্রশ্নঃ
কতপ্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে?
উত্তরঃ
তিন প্রকার।
প্রশ্নঃ
ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন কত নং ধারা অনুযায়ী?
উত্তরঃ
৩৫২নং ধারা।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানের কত নং ধারা বলে রাষ্ট্রপতি কোনও রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন?
উত্তরঃ
৩৫৬নং ধারা।
প্রশ্নঃ
ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে?
উত্তরঃ
পঞ্জাব।
প্রশ্নঃ
কত সালে ভারতে প্রথম জারি হয়েছিল জাতীয় জরুরি অবস্থা?
উত্তরঃ ১৯৬২ সালে।

Comments
Post a Comment