ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
লোকসভার স্পিকার মানমর্যাদায় কোন পদাধিকারিক-এর সমতুল্য?
উত্তরঃ
সুপ্রিমকোর্টের বিচারপতি।
প্রশ্নঃ
রাজ্যসভার মোট সদস্য সংখ্যা—
উত্তরঃ
২৫০ জন।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংসদকে পরিশিষ্ট বিষয়ের ওপর আইন প্রণয়নের অধিকার প্রদত্ত আছে—
উত্তরঃ
২৪৮।
প্রশ্নঃ
লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হয়?
উত্তরঃ
১০ শতাংশ।
প্রশ্নঃ
ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদের উভয় কক্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়?
উত্তরঃ
১১২।
প্রশ্নঃ
বর্তমানে লোকসভার সম্ভাব্য সর্বোচ্চ সদস্য সংখ্যা—
উত্তরঃ
৫৫২।
প্রশ্নঃ
লোকসভার কতগুলি আসন কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বরাদ্দ?
উত্তরঃ
২০টি।
প্রশ্নঃ
কোন রাজ্য থেকে সর্বাধিক সংখ্যক সংসদ আছেন লোকসভায়?
উত্তরঃ
উত্তরপ্রদেশ।
প্রশ্নঃ
কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ৬ বছর করা হয়েছিল—
উত্তরঃ
৪২ তম।
প্রশ্নঃ
লোকসভার কোন অর্থবিল পাশ হয়ে যাওয়ার পর, রাজ্যসভা বিলটির সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সর্বাধিক কতদিন বিলম্ব করতে পারে?
উত্তরঃ
১৪ দিন।

Comments
Post a Comment