ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভায় সভাপতিত্ব করেন—
উত্তরঃ
লোকসভার অধ্যক্ষ কর্তৃক মনোনীত কোন সদস্য।
প্রশ্নঃ
বিধান পরিষদের মেয়াদ হল —
উত্তরঃ
অসীম (বা স্থায়ী কক্ষ)।
প্রশ্নঃ
প্রোটেম স্পিকারের কাজ হল—
উত্তরঃ
সদস্যদের শপথ বাক্য পাঠ করানো এবং অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা।
প্রশ্নঃ
লোকসভার অধিবেশন কে স্থগিত রাখতে পারেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।
প্রশ্নঃ
সংসদীয় পরিভাষায় ক্লোজারের অর্থ হল—
উত্তরঃ
কোন প্রস্তাবকে বিতর্কের অবসান।
প্রশ্নঃ
কে প্রথম ভারতীয় লোকসভার বিরোধী দলনেতার মর্যাদা লাভ করেন?
উত্তরঃ
ওয়াই বি চহ্বন।
প্রশ্নঃ
বিধানসভায় নির্বাচিত বিধায়কদের সংখ্যা সর্বাধিক কত হতে পারে?
উত্তরঃ
৫০০ জন।
প্রশ্নঃ
কোন রাজ্যের বিধানপরিষদের বিলোপ ঘটানো যায়—
উত্তরঃ
রাজ্য বিধানসভার সুপারিশে।
প্রশ্নঃ
রাজ্য বিধান সভার সদস্য হয় —
উত্তরঃ
৬০ এবং ৫০০-এর মধ্যে।
প্রশ্নঃ
বিধানসভার অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যিক?
উত্তরঃ
রাজ্যপাল।

Comments
Post a Comment