ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনও বিবাদ দেখা দিলে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত অধিকার আছে —
উত্তরঃ
সুপ্রিমকোর্টের।
প্রশ্নঃ
ভারতে মোট কতগুলি হাইকোর্ট আছে?
উত্তরঃ
২৪টি (দ্রষ্টব্য: বর্তমানে ভারতে ২৫টি হাইকোর্ট রয়েছে)।
প্রশ্নঃ
ভারতীয় সুপ্রিমকোর্ট কবে গঠিত হয়?
উত্তরঃ
১৯৫০ সালের সংসদীয় আইনের দ্বারা।
প্রশ্নঃ
সুপ্রিমকোর্টের সভা হয় নতুন দিল্লিতে, কিন্তু অন্যত্রও সভা হতে পারে —
উত্তরঃ
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে।
প্রশ্নঃ
সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত বিষয় সুপ্রিমকোর্টের —
উত্তরঃ
আপিল এলাকায়।
প্রশ্নঃ
ভারতের বিচারবিভাগীয় পর্যালোচনা ক্ষমতা সীমাবদ্ধ কারণ —
উত্তরঃ
সংবিধান হল চূড়ান্ত।
প্রশ্নঃ
বিচারবিভাগীয় সক্রিয়তার ধারণা ভারতে বিকশিত হয় —
উত্তরঃ
১৯৬০-এর দশকে।
প্রশ্নঃ
আজ পর্যন্ত সুপ্রিমকোর্টের কতজন বিচারপতিকে কার্যকাল শেষ হওয়ার আগেই পদচ্যুত করা হয়েছে?
উত্তরঃ
একজনও নয়।
প্রশ্নঃ
সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট নিজের দেওয়া রায় পুনর্বিবেচনা করতে পারেন?
উত্তরঃ
১৩৭নং ধারা।
প্রশ্নঃ
মৌলিক অধিকার সংরক্ষণের জন্য হাইকোর্ট লেখ জারি করতে পারে সংবিধানের কত নং ধারা অনুসারে?
উত্তরঃ ২২৬ নং ধারা।

Comments
Post a Comment