ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
মৃগী
এই রোগের আক্রমণ হঠাৎ আরম্ভ হয় । কয়েক সেকেণ্ডে বা মিনিটের সমধ্যে দেহের সব মাংস পেশী শক্ত হয়ে যায় । রোগী অজ্ঞান হয়ে পড়ে যায় , মুখ দিয়ে গ্যাজলা বেরোয় । তাছাড়াও একটা আর্তনাদের মতো শব্দ হতে পারে । অল্প কিছুক্ষণ পর তার সব মাংস পেশীর প্রসারণ ও সংকোচন হতে পারে।
জন্মের সময় মস্তিষ্কের কোন ক্ষতি , শিশু অবস্থায় বেশী জ্বর , মানসিক খুব দুশ্চিন্তা , কোন অস্বাভাবিক শব্দ , অত্যধিক গরম , কোন জীবাণুর আক্রমণ ইত্যাদি থেকে মৃগী রোগ আরম্ভ হয় । তবে মৃগী রোগ কোন রোগ জীবাণু সংক্রমণ নয়।
এ রোগ হলে অবিলম্বে ডাক্তার দেখাতে হবে এবং তার নির্দেশ মত দীর্ঘ দিন , কোনো কোনো ক্ষেত্রে সারাজীবন ওষুধ খেতে হবে। এর ওষুধে কোন কোন ক্ষেত্রে মস্তিষ্কের তীক্ষ্ণতা বা মেধার অল্প - স্বল্প ক্ষতি হয়।
আচমকা যেখানে সেখানে পড়ে গিয়ে ও মাথায় চোট পেয়ে বড় ক্ষতি হতে পারে। রোগীর জলে নামা বা সাঁতার কাটা , গাড়ী চালানো , এমনকি আগুনের কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ।
কদাচ কোন কোন রোগী রোগ আরম্ভের আগে কিছু পূর্বাভাস , যথা কোন অস্বাভাবিক শব্দ বা কিছু দেখতে বা কোন গন্ধ পায়। সে সব রোগীরা তুলনামূলক ভাবে কম বিপদের সম্মুখীন হয়।
Comments
Post a Comment