ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
আমাশা
এই রোগের জীবাণু অ্যামিবা, এককোষী পরজীবী প্রাণী। অ্যামিবা দেহে থাকলেই যে আমাশা হবে তেমনটা নয়। অন্যরোগ, অজীর্ণ বা অপুষ্টিতে দুর্বল হয়ে থাকলে দেহস্থিত অ্যামিবা দেহে আমাশা রোগ বাধায়।
পেট মোচড়ানো ব্যথা, বার বার পায়খানা যাওয়া, সঙ্গে মিউকাস পড়া ইত্যাদি হয়। কখনও কখনও রক্তের ছিট্ সহ পাতলা পায়খানাও হতে পারে। সাংঘাতিক অবস্থায় শুধু মিউকাস ও রক্ত পরে।
আমাশা সৃষ্টিকারী অ্যামিবা কিভাবে মানবদেহে প্রবেশ করে ?
সিস্ট আকারে দূষিত জল, রান্না না করা কাঁচা খাবার (যেমন : স্যালাড , কাটা ফল) ইত্যাদির মাধ্যমে দেহে প্রবেশ করে।
আমাশা হলে ডাক্তার দেখানো দরকার এবং জলশুন্যতা হলে নুন-চিনির শরবত খাওয়ানো উচিত।
Comments
Post a Comment