ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
টাইফয়েড রোগের লক্ষণ ও প্রতিকার কি?
রোগের লক্ষণ:
সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতাে জ্বর ও মাথাব্যাথা দিয়ে শুরু হয় ।
প্রথম সপ্তাহ:-
প্রথম সপ্তাহে প্রতিদিন জ্বর একটু একটু করে ১০৪/১০৫ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত বাড়ে । সঙ্গে পেটের গােলমাল অর্থাৎ পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে । নাড়ী ধীরে চলে । জিভের মাঝখানটা সাদা শ্লেষ্মায় ঢাকা থাকে , পাশগুলি টকে টকে লাল হয় ।দ্বিতীয় সপ্তাহ:-
দ্বিতীয় সপ্তাহে জ্বর বাড়ে ও অবিরাম হয় । বিকার ও হতে পারে । পিলে সামান্য বড় হয় । পায়খানা পাতলা ও সবুজ রঙের হতে পারে ।তৃতীয় সপ্তাহ:-
তৃতীয় সপ্তাহে কোন জটিলতা না হলে রােগ সেরে যেতে পারে । আবার অন্ত্রে ঘা বা ফুটো হয়ে গিয়ে জটিল ও হতে পারে । তাহলে পায়খানায় রক্ত পড়বে । এতে রােগীর অবস্থা ক্রমশঃ খারাপ হয়ে মৃত্যু হতে পারে ।চিকিৎসা:
রােগ লক্ষণ প্রকাশ পাওয়া মাত্র ডাক্তার দেখাতে হবে ।
পথ্য:
ডাক্তারের পরামর্শ মত ।
প্রতিরােধ:
টাইফয়েড টিকা তেমন কার্যকর নয় । টিকার মেয়াদ মাত্র ৬ মাস । বর্তমানে টাইফিম নামে অপেক্ষাকৃত শক্তিশালী টিকা প্রচলিত হয়েছে , এর কার্যকাল ৩ বছর।
টাইফয়েড একটি জল - বাহিত রােগ । খাদ্য - বাহিতও হতে পারে । সেজন্য ব্যবহার্য জল যাতে রােগীর মল বা রােগের জীবাণু দ্বারা কোন ভাবে দূষিত না হয় তা দেখতে হবে । রােগীর মল পুড়িয়ে ফেলা উচিৎ ।
শুশ্রষাকারীকে শুশ্রষার পর ভাল করে সাবান দিয়ে হাত ধুতে হবে।
কাটা ফল খাওয়া ঠিক নয় । খাবারে যাতে মাছি না বসে তা দেখতে হবে । রােগীর উচ্ছিষ্ট খাওয়া চলবে না । আলাদা বাসন ব্যবহার করতে পারলে ভাল হয় । অসুখ সেরে ওঠার পরও টাইফয়েড রােগ জীবাণু কেউ কেউ বয়ে বেড়াতে পারে । সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়ম পালন আরও কিছু দিন চালিয়ে যাওয়া ভাল ।
Comments
Post a Comment