ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জলবসন্ত - লক্ষণ ও প্রতিকার
HZV নামক এক প্রকার ভাইরাসের সংক্রমণে এই রােগ হয় । এ রােগ ভয়ানক কোন রােগ নয় ।
রােগের লক্ষণ :
প্রথমে সামান্য সর্দি , গা ম্যাজ-ম্যাজ বা অল্প জ্বর হয় । তার ১ - ২ দিনের মধ্যে মুখমণ্ডল, বুক, পিঠ, পেটে লাল লাল গােটা দেখা যায় । অল্প সময় পরে এই গােটাগুলি জল ভরা ফোস্কার আকার নেয় এবং ভেতরটা পাতলা পুঁজে পরিণত হয়। বেশ চুলকায় । দিন ১৫ মধ্যে গােটাগুলি শুকিয়ে যায় । তারপর আস্তে আস্তে চুমটি খসে পড়ে । তিন সপ্তাহ মধ্যে রােগী সুস্থ হয়ে যায় । চুমটির জায়গায় কালো কালো দাগ হয় । ক্রমশঃ তাও মিলিয়ে যায় ।
চিকিৎসা :
জল বসন্ত রােগী যাতে নিউমােনিয়া বা ব্রঙ্কোনিউমােনিয়াতে আক্রান্ত না হয়, বা অন্য কোনো পার্শ্ব রােগে আক্রান্ত না হয় , তার জন্য চিকিৎসা করা দরকার । চুলকানির জন্য নিমপাতা বােলালে, নিমপাতার উপর শুলে বেশ আরাম হয় । চুলকানির জন্য ওষুধ ব্যবহারও করা যেতে পারে।
পথ্য :
রােগীর এসময় নিরামিষ অপেক্ষা বেশী করে আমিষ আহার প্রয়ােজন । রােগী যে কোন খাদ্য খেতে পারে । খাদ্যাখাদ্য বিষয়ে প্রচলিত ধারণা (আমিষ বর্জন) ঠিক নয় ।
সংক্রমণ :
চুমটিতে বােগ জীবাণু থাকে না । সেজন্য চুমটি খসার মাধ্যমে রােগ জীবাণু ছড়ানাের ব্যাপার নাই । রােগের সংক্রামণ হয় প্রথম অবস্থায় যখন সর্দি এবং জ্বর থাকে । নিঃশ্বাসের সঙ্গে রােগ জীবাণু বেরিয়ে প্রশ্বাসের সঙ্গে অন্যের শরীরে ঢোকে ।
প্রতিরোধ :
জল বসন্ত একবার হলে আর দ্বিতীয় বার হয় না । গােটা কম বেরােলে কোনাে ক্ষতি নাই, বরং তা ভাল। রােগটি খুব ছোঁয়াচে।
Comments
Post a Comment