Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 10

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে—   উত্তরঃ  সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন?    উত্তরঃ  ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন?    উত্তরঃ  নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন?    উত্তরঃ  রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন?    উত্তরঃ  অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন—   উত্তরঃ  উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন—   উত্তরঃ  লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন—   উত্তরঃ  রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি?    উত্তরঃ  চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

হেপাটাইটিস

হেপাটাইটিস ভাইরাস


এই রোগে আক্রান্ত হলে কি কি সমস্যা হয় ?

               হেপাটাইটিসে আক্রান্ত হলে আহারে অরুচি , বমির ভাব বা বমি , দুর্বলতা , জ্বর , মাথাব্যথা প্রভৃতি হয় । ১/২ সপ্তাহের মধ্যে চোখের কোলে ও গায়ের রঙে হলদে ভাব হয় । প্রস্রাবও হলদে - হলদে হতে পারে । এই হলদে হওয়াকে বলে জনডিস । আসলে জনডিস কোন রােগ নয় , কয়েকটি রােগের লক্ষণ মাত্র । রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশী হলে ' জনডিস দেখা যায় । কিছু ভাইরাল হেপাটাইটিসে জনডিস নাও হতে পারে । হেপাটাইটিস হলে পেটের ডানদিকে ( লিভারে ) ব্যাথা হয় । 

যে সব কারণে মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকে ?

              ভাইরাস- A এবং- B ছাড়াও ভাইরাস- C , D , E এবং F ভাইরাসও ভাইরাল হেপাটাইটিস ঘটাতে পারে । A এবং E ভাইরাস জল ও খাদ্যের মাধ্যমে শরীরে ঢােকে । B, C, D ভাইরাস রক্তের মাধ্যমে শরীরে আসে । ইঞ্জেকশনের সূচ শােধন না করে অসুস্থ ও সুস্থ ব্যক্তিকে পর পর ইঞ্জেকশন দিলে সুস্থ ব্যক্তির হেপাটাইটিসে আক্রান্ত হবার প্রবল সম্ভবনা থাকে । 


এই রোগের প্রতিকার কি ?

            এই অসুখে ওষুধ তেমন কাজ করে না । রােগীকে শর্করা , সবজি , ডাল , ছােট মাছ , ডিম ও ফল জাতীয় পথ্য দিতে হবে । স্নেহ ও চর্বি জাতীয় খাদ্য নিয়ন্ত্রিত করতেই হবে । সর্বাগ্রে দরকার রােগীকে পূর্ণ বিশ্রাম । হেপাটাইটিস সন্দেহ হলে ডাক্তার দেখাতে হবে । হেপাটাইটিস B বেশ বিপজ্জনক । অন্যগুলি তেমন বিপজ্জনক নয় ।

Comments