ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সংক্রান্ত বিতর্ক—
জাতীয় কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে।
বিভিন্ন মত—
(১) চরমপন্থী নেতা লালা লাজপত রায়–এর মতে, তৎকালীন বড়োলাট লর্ড ডাফরিন–ই কংগ্রেসের প্রতিষ্ঠাতা। ‘Young India’ পত্রিকায় তিনি লিখেছেন, কংগ্রেস ছিল ডাফরিনের মস্তিষ্কপ্রসূত ভাবনা (“Congress was a product of Dufferin's brain”)।
(২) কেমব্রিজ ঐতিহাসিক ড. অনিল শীল মনে করেন—জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ডাফরিনের ভূমিকা অতিকথন ছাড়া আর কিছুই নয়।
(৩) অম্বিকাচরণ মজুমদারের মতে—সুরেন্দ্রনাথের নেতৃত্বে জাতীয় সম্মেলনে কংগ্রেস গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছিল।
(৪) ড. নন্দপাল চট্টোপাধ্যায়ের মতে—সম্ভাব্য রুশ আক্রমণ প্রতিহত করার লক্ষ্যেই জাতীয় কংগ্রেসের উদ্ভব ঘটেছিল।
(৫) আবার অ্যানি বেসান্ত দাবি করেছেন যে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব থিয়োজফিস্টদের দেওয়া উচিত। তিনি বলেছেন যে, ১৮৮৪–তে মাদ্রাজে অনুষ্ঠিত থিয়োজফিস্ট সম্মেলনেই এই জাতীয় প্রতিষ্ঠান গঠনের চিন্তা করা হয়েছিল। কিন্তু এই দুটি মতই যুক্তি দ্বারা সমর্থিত হয় না।
হিউমের ভূমিকা—
পট্টভি সীতারামাইয়া, রজনী পামদত্ত প্রমুখের মতে, ব্রিটিশ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা নেন। তিনি ১৮৮৩ খ্রিস্টাব্দের ১ মে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশে এক খোলা চিঠিতে দেশের উন্নতির জন্য তাঁদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ওই বছর ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, বড়োলাট ডাফরিনের আশীর্বাদ নিয়ে হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। সবদিক বিচার করে বলা যায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
🔗🔗🔗
Read More ::

Comments
Post a Comment