ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
ইলবার্ট বিল
প্রবর্তন:
১৮৭৩ খ্রি.,–এর ফৌজদারি আইন অনুসারে মফস্সলের ভারতীয় দায়রা বিচারকগণ কোনো শ্বেতাঙ্গ ইউরোপীয়র বিচার করতে পারতেন না। লর্ড রিপনের পরামর্শে আইন সচিব মি. ইলবার্ট এই বৈষম্যমূলক আইনের পরিবর্তে যে খসড়া আইন প্রস্তুত করেন (১৮৮৩ খ্রি.) তা ইলবার্ট বিল নামে পরিচিত হয়।
এই খসড়া বিলে জেলা দায়রা আদালতের ভারতীয় বিচারকদের শ্বেতাঙ্গ আসামির বিচারের অধিকার দেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের সমমর্যাদার অধিকারী করা।
ইলবার্ট বিল সংশোধন:
খসড়া আইনটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ইংরেজ ও অ্যাংলো ইন্ডিয়ানরা ইলবার্ট বিলের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ জানায়। ইউরোপীয়দের প্রতিবাদের চাপে সরকার বিলটি সংশোধন করতে বাধ্য হয় এবং স্থির হয়, ভারতীয় বিচারক কর্তৃক শ্বেতাঙ্গদের বিচার নিষ্পত্তির ক্ষেত্রে শ্বেতাঙ্গ–জুরির মতামত গ্রহণ বাধ্যতামূলক হবে।
আন্দোলন:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা সভা–সমাবেশের মাধ্যমে সংশোধিত ইলবার্ট বিলের বিপক্ষে প্রচার চালায়। ধীরে ধীরে ইলবার্ট বিলকে কেন্দ্র করে আন্দোলন গড়ে ওঠে।
গুরুত্ব:
ইলবার্ট বিল আন্দোলন শিক্ষিত ভারতবাসীর উপর যথেষ্ট প্রভাব ফেলে।
(১) জাতীয় মর্যাদা সম্পর্কে ভারতীয়দের সচেতনতা বৃদ্ধি পায়।
(২) ভারতবাসী উপলব্ধি করতে পারে যে, ইংরেজ সরকারের বিরুদ্ধে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে সংঘবদ্ধ আন্দোলনের গুরুত্ব কত বেশি।
(৩) ব্রিটিশ শাসনের প্রতি বেশিরভাগ ভারতীয়ের মোহভঙ্গ ঘটে। ইংরেজ ও ভারতীয়দের মধ্যে জাতিগত বিদ্বেষ তীব্র আকার ধারণ করে।
(৪) ইলবার্ট বিল বিতর্ক থেকে ভারতীয়রা শিক্ষা নেয় যে একমাত্র স্বাধীনতা অর্জন করতে পারলেই ভারতবাসী প্রকৃত মর্যাদা ও নিরাপত্তা পাবে।
🔗🔗🔗
Read More ::

Comments
Post a Comment