ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব
বিচারবিভাগে ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের সমমর্যাদা দানের লক্ষ্যে ভাইসরয় লর্ড রিপনের পরামর্শে তাঁর আইন সচিব কোর্টনি ইলবার্ট এক খসড়া আইন প্রবর্তন করেন, যা ইলবার্ট বিল নামে পরিচিত।
বিতর্কের গুরুত্ব
(১) প্রত্যক্ষ গুরুত্ব—
(i)ইউরোপীয়দের মধ্যে—ইলবার্ট বিল প্রকাশ হওয়ার পর সর্বপ্রথম কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে গঠিত হয় ডিফেন্স অ্যাসোসিয়েশন। এই সমিতির নেতৃত্বে ইলবার্ট বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। ভারতের ইংলিশম্যান পত্রিকা ও ইংল্যান্ডের ‘দ্য টাইমস’ পত্রিকায় ইলবার্ট বিলের বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক লেখা প্রকাশিত হয়।
(ii) সংশোধন—ইলবার্ট বিলকে কেন্দ্র করে ইউরোপীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে সরকার বিলটির সংশোধন করতে বাধ্য হয়। নতুন সংশোধিত আইনে বলা হয় যে, এখন থেকে ভারতীয় বিচারকগণ ইউরোপীয় অপরাধীদের বিচার করার সময় জুরির সাহায্য নিতে বাধ্য থাকবেন। বলাবাহুল্য এই জুরিদের অধিকাংশই ছিলেন ইউরোপীয়।
(iii) ভারতীয়দের মধ্যে—ইউরোপীয়দের চাপে ইলবার্ট বিল সংশোধন করা হলে ভারতীয়দের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা সংশোধিত ইলবার্ট বিল বিরোধী আন্দোলন গড়ে তোলে।
(২) পরোক্ষ গুরুত্ব—
(i) ইলবার্ট বিল আন্দোলনকে কেন্দ্র করে জাতি–বর্ণে বিশ্বাসী ভারতীয়দের জাতীয়তাবোধের জাগরণ ঘটে;
(ii) সুসংবদ্ধ রাজনৈতিক সমিতি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা সম্ভব—এ সত্য প্রমাণিত হয়;
(iii) ভারতীয় হিসেবে সম্পূর্ণ জাতীয় মর্যাদা পেতে গেলে স্বাধীনতা লাভ করা প্রয়োজন, ভারতবাসীর অন্তরে এই অনুভূতির জন্ম দেয় ইলবার্ট বিল আন্দোলন;
(iv) একটি সর্বভারতীয় জাতীয় তহবিল এবং বিভিন্ন সভাসমিতি গঠিত হওয়ায় ভারতীয় জাতীয় রাজনীতির অগ্রগতি ঘটে।
🔗🔗🔗
Read More ::

Comments
Post a Comment