বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
মধ্যবিত্তশ্রেণির উন্মেষ—
ঊনবিংশ শতকে ভারতের সমাজে মধ্যবিত্তশ্রেণির উন্মেষ ঘটে নিম্নলিখিত বিভিন্ন কারণে।
(১) ১৮৪৪ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ সরকারি চাকুরিতে ইংরেজি জানা বাধ্যতামূলক করেন। এরফলে ভারতীয় সমাজে ইংরেজি শিক্ষার প্রতি প্রবল আগ্রহের সৃষ্টি হয় এবং একদল ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তশ্রেণির উদ্ভব হয়।
(২) ব্রিটিশ সরকার সস্তায় প্রশাসনিক কাজ চালানোর জন্য একদল কেরানি তৈরি করে। এরা মধ্যবিত্তশ্রেণির অন্তর্ভুক্ত হয়।
(৩) ইংরেজি শিক্ষায় শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় শহরে বসবাসের ফলে শহুরে মধ্যবিত্তশ্রেণির উদ্ভব হয়।
(৪) ইংরেজ আমলে ব্যাবসাবাণিজ্যের প্রসার সমাজে মধ্যবত্তিশ্রেণির উন্মেষে সহায়তা করে।
(৫) চিরস্থায়ী বন্দোবস্ত সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটায়। সূর্যাস্ত আইনকে ফাঁকি দেওয়ার জন্য জমিদারি ভেঙে পত্তনি, দরপত্তনি প্রভৃতি নতুন পদের সৃষ্টি হয়। এটিও গ্রামীণ মধ্যবিত্ত শ্রেণির উন্মেষের কারণ।
🔗🔗🔗
Read More ::

Comments
Post a Comment