ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
উকিল নেহি দলিল নেহি কথাটি কে বলেছেন ?
উত্তর: মহাত্মা গান্ধী।
প্রশ্ন:২
একজন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতার নাম করো ?
উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে।
প্রশ্ন:৩
ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৪
আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে ?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন:৫
ইলবার্ট বিল কে চালু করেন ?
উত্তর: স্যার ইলবার্ট।
প্রশ্ন:৬
কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় ?
উত্তর: নাগপুর অধিবেশনে।
প্রশ্ন:৭
ইল দুচে কার উপাধি ছিল ?
উত্তর: মুসোলিনি।
প্রশ্ন:৮
এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন:৯
উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয় ?
উত্তর: রাজা রামমোহনকে।
প্রশ্ন:১০
ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম লেখো।
উত্তর: বর্ণপরিচয়।

Comments
Post a Comment