ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: ঝাড়খন্ড।
প্রশ্ন:২
সিন্ধুনদের সিয়োক উপনদীটি কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ?
উত্তর: রিমো।
প্রশ্ন:৩
ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটি ?
উত্তর: পালামৌর খনি অঞ্চল।
প্রশ্ন:৪
সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:৫
ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরীর কারখানাটি কোথায় অবস্থিত ?
উত্তর: সিন্ধ্রীতে।
প্রশ্ন:৬
তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে ?
উত্তর: জেমু।
প্রশ্ন:৭
গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর: গোরক্ষনাথ।
প্রশ্ন:৮
ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি কোন অঞ্চলে অবস্থিত ?
উত্তর: মৌভাণ্ডার।
প্রশ্ন:৯
প্লাস্টিক শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে ?
উত্তর: কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল (দাক্ষিণাত্য)।
প্রশ্ন:১০
পাত্রাতু–জপেলা শিল্প অঞ্চলটি কোন শিল্পাঞ্চলে অবস্থিত ?
উত্তর: ছোটনাগপুর শিল্পাঞ্চলে।

Comments
Post a Comment