ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ?
উত্তর: জার্মানির পোল্যান্ড আক্রমণ করাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ।
প্রশ্ন:২
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩শে আগস্ট-এর মধ্যরাত্রে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
প্রশ্ন:৩
বি বা দি কাদের বলা হয় ?
উত্তর: বিনয় বাদল দীনেশ কে।
প্রশ্ন:৪
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয় ?
উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৫
বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১৯৫৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৬
কোন যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ?
উত্তর: স্টালিনগ্রাডের যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়।
প্রশ্ন:৭
কোন খ্রিস্টাব্দে ইতালি ইথিওপিয়া দখল করে ?
উত্তর: ১৯৩৬ খ্রিস্টাব্দের মে মাসে ইতালি ইথিওপিয়া দখল করে।
প্রশ্ন:৮
বিনয়–বাদল–দীনেশ কোন দলের কর্মী ছিলেন ?
উত্তর: বেঙ্গল ভলান্টিয়ার্স।
প্রশ্ন:৯
বিধবা বিবাহকে কত খ্রিস্টাব্দে আইনসম্মত বলে ঘোষণা করা হয় ?
উত্তর: ১৮৫৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:১০
মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর: ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯শে সেপ্টেম্বর মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়।

Comments
Post a Comment