ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
কোন চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো চালু হয় ?
উত্তর: ম্যাসট্রিক্ট চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো চালু হয়।
প্রশ্ন:২
সুলতান ফিরোজ শাহ যে মুদ্রা প্রচলন করেন তার নাম কী ?
উত্তর: সুলতান ফিরোজ শাহ যে মুদ্রা প্রচলন করেন তার নাম আধা এবং রিক।
প্রশ্ন:৩
ইউরো মূদ্রার সর্বত্র প্রচলন কবে ঘটে ?
উত্তর: ইউরো মূদ্রার সর্বত্র প্রচলন ঘটে ২০০২ সালের ১ জানুয়ারি।
প্রশ্ন:৪
সুলতান ফিরোজ শাহ তুঘলক এর প্রধান মন্ত্রীর নাম কী ?
উত্তর: সুলতান ফিরোজ শাহ তুঘলক এর প্রধান মন্ত্রীর নাম খান-ই-জাহান মকবুল।
প্রশ্ন:৫
রোবট শব্দটির প্রচলন করেন কে ?
উত্তর: ক্যারেল কাপেক।
প্রশ্ন:৬
সুলতান ফিরোজ শাহের প্রধান স্থপতি কে ছিলেন ?
উত্তর: সুলতান ফিরোজ শাহের প্রধান স্থপতি ছিলেন মালিক গাজী শাহানা।
প্রশ্ন:৭
সুলতান ফিরোজ শাহ তুঘলকের জ্যেষ্ঠ পুত্রের নাম কী ?
উত্তর: সুলতান ফিরোজ শাহ তুঘলকের জ্যেষ্ঠ পুত্রের নাম ফতেহ ওখান।
প্রশ্ন:৮
সুলতান ফিরোজ শাহ রচিত আত্মজীবনীর নাম কী ?
উত্তর: সুলতান ফিরোজ শাহ রচিত আত্মজীবনীর নাম ফুতুহাত ই ফিরোজশাহী।
প্রশ্ন:৯
দিল্লিতে সুলতান ফিরোজ শাহের নবনির্মিত রাজধানীর নাম কী ?
উত্তর: দিল্লিতে সুলতান ফিরোজ শাহের নবনির্মিত রাজধানীর নাম ফিরোজাবাদ কোটলা ফিরোজশাহ।
প্রশ্ন:১০
দিওয়ান-ই-বন্দেগান সুলতান ফিরোজ শাহের কতজন ক্রীতদাস ছিল ?
উত্তর: দিওয়ান-ই-বন্দেগান সুলতান ফিরোজ শাহের ১,৮০,০০০ জন ক্রীতদাস ছিল।

Comments
Post a Comment