ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এমন দুজন মহিলার নাম লেখো।
উত্তর: বাসন্তী দেবী ও সরোজিনী নাইডু।
প্রশ্ন:২
All white commission কাকে বলা হয় ?
উত্তর: সাইমন কমিশনকে।
প্রশ্ন:৩
আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনেরেল কে ছিলেন ?
উত্তর: লর্ড আরউইন।
প্রশ্ন:৪
আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার কোথায় হয়েছিল ?
উত্তর: লালকেল্লায়।
প্রশ্ন:৫
আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর: ১৯৪১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৬
আত্মসমর্পণের দলিল কবে জার্মানি স্বাক্ষর করে ?
উত্তর: ১৯১৮ খ্রিস্টাব্দে, ১১ নভেম্বর।
প্রশ্ন:৭
আত্মীয় সভা কখন প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮১৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৮
আত্মীয় সভা কে গঠন করেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
প্রশ্ন:৯
আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত ?
উত্তর: ১৫ জন।
প্রশ্ন:১০
আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
উত্তর: নেদারল্যান্ড এর দ্যা হেগ–এ।

Comments
Post a Comment