ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন
প্রশ্ন:১
জমিদার সভার একজন প্রতিষ্ঠাতা সদস্যের নাম করো।
উত্তর: দ্বারকানাথ ঠাকুর।
প্রশ্ন:২
‘নীলদর্পণ’–এর রচয়িতা কে ?
উত্তর: দীনবন্ধু মিত্র।
প্রশ্ন:৩
শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।
প্রশ্ন:৪
ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৫১ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৫
গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: স্বামী শ্রদ্ধানন্দ (১৯০২ খ্রিস্টাব্দে হরিদ্বারে)।
প্রশ্ন:৬
ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন:৭
কত খ্রিস্টাব্দে প্রার্থনাসমাজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৬৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৮
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৭৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৯
বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির দুজন নেতার নাম করো।
উত্তর: জর্জ টমসন ও প্যারীচাঁদ মিত্র।
প্রশ্ন:১০
দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: লালা হংসরাজ (১৮৮৬ খ্রিস্টাব্দে লাহোরে)।

Comments
Post a Comment