ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন
প্রশ্ন:১
কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কী ?
উত্তর: সঞ্জীবনী।
প্রশ্ন:২
আনন্দমঠ কে রচনা করেন ?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন:৩
‘তত্ত্ববোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ?
উত্তর: অক্ষয়কুমার দত্ত।
প্রশ্ন:৪
অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতার নাম কি ?
উত্তর: শিশিরকুমার ঘোষ।
প্রশ্ন:৫
কে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি [TISCO] প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর: জামসেদজি টাটা।
প্রশ্ন:৬
কোন্ গভর্নর–জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয় ?
উত্তর: উইলিয়াম বেন্টিঙ্ক।
প্রশ্ন:৭
বিধবাবিবাহ আইন কত সালে পাস হয় ?
উত্তর: ১৮৫৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৮
উনিশ শতকের শেষ দিকে প্রকাশিত একটি স্বদেশি সংবাদপত্রের নাম লেখো।
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত ‘সংবাদ প্রভাকর’।
প্রশ্ন:৯
মিত্রমেলা কে প্রবর্তন করেন ?
উত্তর: বিনায়ক দামোদর সাভারকর।
প্রশ্ন:১০
নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: কেশবচন্দ্র সেন।

Comments
Post a Comment