ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
কোন আন্দোলনের সময় গান্ধিজি ব্রিটিশ প্রদত্ত কাইজার–ই–হিন্দ খেতাব বর্জন করেন ?
উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলনের প্রাক্কালে।
প্রশ্ন:২
কোন দেশ প্রথম পরমাণু বোমা ব্যবহার করে ?
উত্তর: আমেরিকা।
প্রশ্ন:৩
কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল ?
উত্তর: ইংল্যান্ড।
প্রশ্ন:৪
কোন বছর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ?
উত্তর: ১৯৪২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৫
ভারতের রাষ্ট্র প্রধান কাকে বলা হয় ?
উত্তর: রাষ্ট্রপতিকে।
প্রশ্ন:৬
কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় ?
উত্তর: সঞ্জীবনী পত্রিকায়।
প্রশ্ন:৭
কোথায় প্রথম আণবিক বোমা ফেলা হয় ?
উত্তর: হিরোশিমায়।
প্রশ্ন:৮
কোন পত্রিকাকে কেন্দ্র করে বাংলায় একটি বিপ্লবী দল গড়ে উঠেছিল ?
উত্তর: যুগান্তর পত্রিকা।
প্রশ্ন:৯
কোন গ্রন্থটিকে নাৎসিবাদের বাইবেল বলা হয় ?
উত্তর: মেইন ক্যাম্প।
প্রশ্ন:১০
কোন আইনে ব্রিটিশ কোম্পানি সর্বপ্রথম শিক্ষাখাতে বার্ষিক একলক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেয় ?
উত্তর: ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইনে।

Comments
Post a Comment