ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
কয়টি রাষ্ট্রকে নিয়ে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় ?
উত্তর: ৫১ টি।
প্রশ্ন:২
কলকাতা এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৭৮৪ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৩
কত সালে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় ?
উত্তর: ১৯৪৭ সালে।
প্রশ্ন:৪
কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৫
কবে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয় ?
উত্তর: ১৯৭৬ খ্রিস্টাব্দে ৪২ তম সংবিধান সংশোধনীতে।
প্রশ্ন:৬
কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ?
উত্তর: চিত্তরঞ্জন দাশ।
প্রশ্ন:৭
করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার ?
উত্তর: মহাত্মা গান্ধি।
প্রশ্ন:৮
সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয় ?
উত্তর: প্রতি বছর ২৪ অক্টোবর দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রুপে পালিত হয়।
প্রশ্ন:৯
ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে ?
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:১০
কবে সেরাজেভো হত্যাকাণ্ড ঘটনা ঘটে ?
উত্তর: ১৯১৪ খ্রিস্টাব্দে।

Comments
Post a Comment