ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন
প্রশ্ন:১
কে ‘ভারতীয় নবজাগরণের অগ্রদূত’ ছিলেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
প্রশ্ন:২
কে আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।
প্রশ্ন:৩
শিকাগো ধর্মসভায় শ্রেষ্ঠ বক্তা কে ছিলেন ?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
প্রশ্ন:৪
কত খ্রিস্টাব্দে আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৫
মেট্রোপলিটন ইন্সটিটিউশনের বর্তমান নাম কী ?
উত্তর: বিদ্যাসাগর কলেজ।
প্রশ্ন:৬
‘যত মত তত পথ’—মতের প্রবক্তা কে ?
উত্তর: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।
প্রশ্ন:৭
কত খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ১৮৯৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৮
বর্তমান ভারত কার রচনা ?
উত্তর: স্বামী বিবেকানন্দের।
প্রশ্ন:৯
বিদ্যাসাগর রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো।
উত্তর: বর্ণপরিচয়।
প্রশ্ন:১০
রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: স্বামী বিবেকানন্দ।

Comments
Post a Comment