ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
নিরস্ত্রীকরণ সম্মেলন কবে হয়েছিল ?
উত্তর: ১৯৩৩ খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল।
প্রশ্ন:২
কোন নেতা জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিলেন ?
উত্তর: অ্যাডলফ হিটলার জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিলেন।
প্রশ্ন:৩
ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: রাজা রামমোহন রায়।
প্রশ্ন:৪
বাংলার বিপ্লববাদের জনক কাকে বলা হয় ?
উত্তর: প্রমথনাথ মিত্র।
প্রশ্ন:৫
বরিশালে কে স্বদেশ বান্দব সমিতি গঠন করেন ?
উত্তর: অশ্বিনী কুমার দত্ত।
প্রশ্ন:৬
বান্দুং কোন দেশে অবস্থিত ?
উত্তর: ইন্দোনেশিয়ার রাজধানী।
প্রশ্ন:৭
বাংলার প্রথম বিপ্লবী সমিতির নাম কী ?
উত্তর: অনুশীলন সমিতি।
প্রশ্ন:৮
হিটলারের নাৎসী দলের নাম কী ?
উত্তর: হিটলারের নাৎসী দলের নাম ছিল ন্যাশনাল সোসালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাজি পার্টি।
প্রশ্ন:৯
বাংলার প্রথম বিপ্লবী শহীদের নাম কি ?
উত্তর: ক্ষুদিরাম বসু।
প্রশ্ন:১০
ব্রিটিশ ভারতীয় সেনারা কত খ্রিষ্টাব্দে মুম্বাইতে বিদ্রোহ ঘোষণা করেন ?
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে।

Comments
Post a Comment