বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কে কি বলা হতো ?
উত্তর:
পেশোয়া।
প্রশ্ন:২
কবিরের ভক্তিমূলক গান কে কি বলে ?
উত্তর:
দোঁহা।
প্রশ্ন:৩
শিবাজী রাজধানী কোথায় ছিল ?
উত্তর:
রায়গড়।
প্রশ্ন:৪
সলবাইয়ের সন্ধি কত সালে হয় ?
উত্তর:
১৭৮২ সালে।
প্রশ্ন:৫
শিবাজী ‘বাঘ নখ’ দিয়ে কাকে হত্যা করেন ?
উত্তর:
আফজাল খাঁকে।
প্রশ্ন:৬
গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে ?
উত্তর:
অশ্বত্থ।
প্রশ্ন:৭
কার শাসন ব্যবস্থায় ‘অষ্ট প্রধান’ নিয়ে একটি পরিষদ ছিল ?
উত্তর:
শিবাজীর।
প্রশ্ন:৮
জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?
উত্তর:
ডাফরিন।
প্রশ্ন:৯
সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?
উত্তর:
মঙ্গল পান্ডে।
প্রশ্ন:১০
শিবাজীর রাজ্যাভিষেক কবে হয় ?
উত্তর:
১৬৭৪ খ্রিস্টাব্দে।

Comments
Post a Comment