ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
'ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া' গ্রন্থটির কে রচনা করেন ?
উত্তর:
রমেশচন্দ্র দত্ত।
প্রশ্ন:২
ইতালি কবে আবিসিনিয়া দখল করেন ?
উত্তর:
১৯৩৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৩
আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:
গোপীনাথ বরদলই।
প্রশ্ন:৪
ওয়ারেন হেস্টিংসের বাড়ি কোথায় অবস্থিত?
উত্তর:
ওয়ারেন হেস্টিংসের বাড়ি কলকাতার আলিপুরের বেলভেডের এস্টেটে।
প্রশ্ন:৫
ইউরোপের কোন দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয় ?
উত্তর:
ইতালিতে।
প্রশ্ন:৬
ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:
ড. বি.আর আম্বেদকর।
প্রশ্ন:৭
ইউনিয়ন অব ডেথ কী ?
উত্তর:
একটি সন্ত্রাসবাদী দল।
প্রশ্ন:৮
ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
শ্যামজী কৃষ্ণ বর্মা।
প্রশ্ন:৯
ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত ?
উত্তর:
লন্ডনে।
প্রশ্ন:১০
ইউরোপের রুগ্নমানুষ কাকে বলা হয় ?
উত্তর:
তুরস্ক।

Comments
Post a Comment